,

গাভী জবাই দিয়ে মাংস ‘চুরি’, পড়ে রইল গর্ভের বাছুর

news-image

নিজস্ব প্রতিবেদক : নাড়িভুঁড়ির পাশে মৃত বাছুরের একটি ছবি সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। ছবির সঙ্গে দেওয়া পোস্টে বলা হচ্ছে, গর্ভবতী গাভী কেটে মাংস নিয়ে গেছে চোরেরা। ফেলে রেখে গেছে গর্ভের বাছুরটি।

খোঁজ নিয়ে জানা গেছে, এ ঘটনাটি নরসিংদীর মাধবদীর খোর্দ্দনওপাড়া গ্রামের। মাধবদী বাজারের এম এ হালিম নামে এক ব্যক্তির অভিযোগ, তার খামার থেকে গাভীটি চুরি হয় গত ২৪ জানুয়ারি। গভীর রাতে তার খামারের তালা ভেঙে গাভীটি চুরি করা হয়। পরদিন খামারের পাশেই পড়ে থাকতে দেখেন এর চামড়া ও গর্ভের নাড়িভুঁড়িসহ মৃত বাছুর।

হালিম বলেন, ‘ব্যবসার পাশাপাশি বহু বছর ধরে পশুর খামার করেছি। বছর তিনেক আগেও খামারভর্তি পশু ছিল। এখন অল্প কয়েকটা আছে। কয়েক মাস আগেও একটা ষাঁড় গরু চুরি হয়ে যায় খামার থেকে। এবার ১০ মাসের গর্ভবতী গাভীটা জবাই করে গোশত নিয়ে পালিয়ে গেল চোর।’

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সৈয়দুজ্জামান জানান, গাভী চুরির ঘটনায় খামার মালিক অভিযোগ দিয়েছেন। জড়িতদের খুঁজছে পুলিশ।

 

এ জাতীয় আরও খবর

জিদানের সাবেক ক্লাব মাত্র ১ ইউরোতে বিক্রি

স্মার্টফোনের পর্দায় ফিরছে মার্গট রবির ‘নেবার্স’

চিকিৎসকদের দক্ষতা ও আন্তর্জাতিক প্রশিক্ষণ বাড়াতে বিশেষ উদ্যোগ: স্বাস্থ্যমন্ত্রী

জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিকতার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

এলপিজির কৃত্রিম সংকট খতিয়ে দেখতে ডিসিদের নির্দেশ জ্বালানিমন্ত্রীর

প্রবীণদের মর্যাদা ও আর্থিক নিরাপত্তায় প্রতিশ্রুতিবদ্ধ সরকার : প্রধানমন্ত্রী

আমিরাতে ইসরায়েলের সঙ্গে গোপন বৈঠকের খবর উড়িয়ে দিল সৌদি আরব

বছরের পর বছর ক্ষেপণাস্ত্র ছুড়ে যাওয়ার ক্ষমতা আছে ইরানের

লিটারে ১২ টাকা বাড়ল ফার্নেস অয়েলের দাম

চুয়েটে চোখ বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ

সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

নবীনগরে প্রান্তিক পেশাজীবীদের দক্ষতা উন্নয়নে ১০ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু