,

বিলে পড়ে ছিল হাত-পায়ের রগ কাটা নারীর মরদেহ

news-image

মুকুল কান্তি দাশ,চকরিয়া : কক্সবাজারের পেকুয়ার একটি বিল থেকে মোহছেনা আক্তার (৩৭) নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই নারীর হাত-পায়ের রগ কাটা এবং পেটে ছুরির আঘাতের চিহ্ন রয়েছে। আজ মঙ্গলবার সকাল ৭টার দিকে লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, সকালে পেকুয়ার মেহেরনামা নুইন্যমুইন্যা ব্রিজ সংলগ্ন বিলে তারা ওই নারীর লাশ দেখতে পান। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ লাশটি উদ্ধার করে।

এ সময় ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরি উদ্ধার করা হয়। এছাড়া লাশের পাশে পড়ে থাকা একটি ভ্যানিটি ব্যাগে নগদ টাকা এবং একটি স্মাট কার্ড পায় পুলিশ। কার্ড সূত্রে জানা যায়, ওই নারীর নাম মোহছেনা আক্তার। তিনি কক্সবাজার সদর উপজেলার খাজা মঞ্জিল এলাকার ছাবের আহমেদের মেয়ে।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, ওই নারীর এক হাত ও দুই পায়ের রগ কাটা এবং বুকে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক সুরতহাল রিপোর্ট হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার সদর হাসপাতালে পাঠনো হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর