মঙ্গলবার, ২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরের নব্দীগঞ্জে বাসচাপায় অটোরিকশা চালকসহ নিহত-৪

news-image

রংপুর ব্যুরো : রংপুর নগরীর উপকন্ঠে নব্দীগঞ্জ এলাকায় যাত্রীবাহী বাস চাপায় ব্যাটারি চালিত একটি অটোরিকশাচালকসহ চারজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৪জন। রোববার (২৩ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ছয়টায় দিকে নগরীর মাহিগঞ্জ সংলগ্ন রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের নব্দীগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত চার জনের মধ্যে ঘটনাস্থলের পাশ্ববর্তী পীরগাছা উপজেলার তালুক উপাশু গ্রামের অনীল চন্দ্র (৪৫) ও খুলনা জেলার বাসিন্দা পবিত্র নন্দী (৪৫)। তিনি একটি ঔষধ কোম্পানীতে কর্মরত বলে জানা গেছে। এছাড়া নিহত অন্য দুইজন ও আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

রংপুর বিভাগীয় ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফরিদ আহমদ চৌধুরী জানান, ঢাকা থেকে ছেড়ে আসা লালমনিরহাটের বুড়িমারীগামী মানিক এক্সপ্রেস নামে একটি যাত্রীবাহী বাস ওই এলাকায় পৌঁছে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোচালকসহ তিনজন মারা যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। গুরুতর আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর আরও একজন মারা গেছেন।ঘটনাস্থলে থাকা রংপুর মেট্রোপলিটন পুলিশের মাহিগঞ্জ থানার পরিদর্শক (এসআই) বাবুল মিয়া জানান, দুর্ঘটনার পর ওই সড়কে প্রায় এক ঘন্টা যানচলাচল বন্ধ থাকে। পরে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে যানচলাচল স্বাভাবিক করে।

মাহিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা নিহতের লাশ উদ্ধার করে। পাশাপাশি আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। যাত্রীবাহী বাসটি জব্দ করা হয়েছে। তবে ঘটনার পর চালক ও সহকারী দ্রুত সটকে পড়েন। তাদের ব্যাপারে খোঁজ নেয়া হচ্ছে বলেও তিনি জানান।

এ জাতীয় আরও খবর

প্রশ্নপত্র বিতরণে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের: মাহদী আমিন

ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা সামান্য কমতে পারে

লোডশেডিং কমবে আগামী সপ্তাহ থেকে: বিদ্যুৎমন্ত্রী

নির্বাচনের পরও মূলধনী যন্ত্রপাতির আমদানি স্থবির

মিসর ও পাকিস্তান স্থায়ী যুদ্ধবিরতির আশা করছে

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনায় অনিশ্চয়তা

উত্তরায় বারে অভিযান, গ্রেপ্তার চিত্রনায়ক মাসুদ শেখ

লিগ্যাল এইড সুবিধা দেশের প্রতিটি মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে: আইনমন্ত্রী

শাহজালালসহ দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার

অব্যবহৃত সরকারি জমিতে সোলার প্রকল্প চালুর উদ্যোগ: জ্বালানি মন্ত্রী

হাইকোর্ট নির্দেশ: তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণ করতে হবে

ময়মনসিংহ ও সিলেটে ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে ঝড়ের সতর্কতা