,

তদন্তে গিয়ে প্রেম, ধর্ষণের অভিযোগে এসআইকে গ্রেপ্তারে পরোয়ানা

news-image

পঞ্চগড় প্রতিনিধি : কুড়িগ্রাম সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল জলিলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন পঞ্চগড় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত। আজ রোববার দুপুরে আদালতের বিচারক মো. মেহেদী হাসান তালুকদার এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। বাদীপক্ষের আইনজীবী মেহেদী হাসান মিলন বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, আব্দুল জলিল পঞ্চগড় সদর থানার সাবেক এসআই হিসেবে কর্মরত ছিলেন। বর্তমানে একই পদে তিনি কুড়িগ্রাম সদর থানায় কর্মরত রয়েছেন।

আদালত সূত্রে জানা গেছে, পঞ্চগড় জেলা শহরের পূর্ব জালাসী এলাকার এক বিধবা নারী ২০২০ সালের ৩০ এপ্রিল জমি-সংক্রান্ত বিষয় নিয়ে পঞ্চগড় সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। সেই ডায়েরির তদন্ত করতে যান পঞ্চগড় সদর থানার সাবেক এসআই আব্দুল জলিল। তদন্তের এক পর্যায়ে ওই নারীর সঙ্গে প্রেমের সম্পর্কে গড়ে তোলেন তিনি। এরপর ভুয়া কাবিননামা দিয়ে ওই নারীর সঙ্গে শারীরিক সম্পর্কও গড়েন এসআই আব্দুল জলিল।

এরপর ওই নারী বিয়ের কাবিননামা চাইতে গেলে এসআই জলিল বিয়ের কথা অস্বীকার করেন। পরে ভুক্তভোগী ওই নারী ২০২০ সালের ৬ অক্টোবর পঞ্চগড় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

মামলাটি তদন্তের জন্য পঞ্চগড়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব দেন আদালত। গত ২০ জানুয়ারি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলার তদন্ত প্রতিবেদন দাখিল হয়। আজ রোববার আদালত মামলাটি আমলে নিয়ে ওই এসআইয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

অভিযুক্ত এসআইয়ের দ্রুত বিচার দাবি করে ভুক্তভোগী ওই নারী জানান, পুলিশের কাছে সেবা নিতে এসে আর কোনো নারী যেন ধর্ষণের শিকার না হন, সেই জন্য তার শাস্তি হওয়া উচিত।

 

এ জাতীয় আরও খবর

জিদানের সাবেক ক্লাব মাত্র ১ ইউরোতে বিক্রি

স্মার্টফোনের পর্দায় ফিরছে মার্গট রবির ‘নেবার্স’

চিকিৎসকদের দক্ষতা ও আন্তর্জাতিক প্রশিক্ষণ বাড়াতে বিশেষ উদ্যোগ: স্বাস্থ্যমন্ত্রী

জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিকতার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

এলপিজির কৃত্রিম সংকট খতিয়ে দেখতে ডিসিদের নির্দেশ জ্বালানিমন্ত্রীর

প্রবীণদের মর্যাদা ও আর্থিক নিরাপত্তায় প্রতিশ্রুতিবদ্ধ সরকার : প্রধানমন্ত্রী

আমিরাতে ইসরায়েলের সঙ্গে গোপন বৈঠকের খবর উড়িয়ে দিল সৌদি আরব

বছরের পর বছর ক্ষেপণাস্ত্র ছুড়ে যাওয়ার ক্ষমতা আছে ইরানের

লিটারে ১২ টাকা বাড়ল ফার্নেস অয়েলের দাম

চুয়েটে চোখ বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ

সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

নবীনগরে প্রান্তিক পেশাজীবীদের দক্ষতা উন্নয়নে ১০ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু