,

শামি কাবাব এর সহজ রেসিপি

news-image

নিউজ ডেস্ক : কাবাব খেতে আমরা কম-বেশি সবাই পছন্দ করি। এর মধ্যে আবার শামি কাবাবটা খেতে দারুণ লাগে। কিন্তু অনেকেই ভাবেন হয়তো এটা বানানো অনেক ঝামেলা। তাই আপনাদের জন্য আজ সুস্বাদু এই কাবাব এর সহজ রেসিপি। চলুন জেনে নিই রেসিপিটি

লোভনীয় স্বাদে শামি কাবাব
উপকরণ:

মাংসের কিমা – ১ কাপ

ছোলার ডাল – আধা কাপ

পেঁয়াজ কুচি – ৩ টেবিল চামচ

রসুন কুচি – ১ চা চামচ

আদা কুচি – ১ চা চামচ

জিরা গুঁড়া – আধা চা চামচ

ধনে গুঁড়া – আধা চা চামচ

এলাচি+দারুচিনি – কয়েকটা

তেজপাতা – ১টি

পেঁয়াজ বেরেস্তা – ২ টেবিল চামচ

কর্নফ্লাওয়ার – ২ চা চামচ

ডিম – ১টি

ব্রেডক্রাম্ব – প্রয়োজনমতো

লবণ – স্বাদমতো
পুরের জন্য:

পুদিনাপাতার কুচি ১ চা-চামচ

কিশমিশ কয়েকটি

পনিরকুচি ২ টেবিল চামচ
প্রস্তুত প্রণালী:

কিমার সঙ্গে পেঁয়াজ, আদা, রসুন, এলাচি, দারুচিনি, তেজপাতা ও ছোলার ডাল মিশিয়ে সেদ্ধ করে বেটে নিন । ডিম ও ব্রেডক্রাম্ব ছাড়া বাকি সব মসলা ও কর্নফ্লাওয়ার এর সঙ্গে মেখে নিন। পছন্দমতো কয়েকটি কাবাব বানিয়ে নিন। পুরের উপকরণগুলো মিশিয়ে নিন। কাবাবের ভেতর পুর ভরে ফেটানো ডিমে চুবিয়ে ব্রেডক্রাম্বে গড়িয়ে নিন । এরপর ডুবো তেলে ভেজে দারুন স্বাদের কাবাবগুলো ভেজে পোলাও,পরোটার অথবা সালাদের সঙ্গে গরম গরম পরিবেশন করুন।

 

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়