,

রাউজানে অনাথ আশ্রম থেকে দুই বোন নিখোঁজ

news-image

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের রাউজান উপজেলার একটি অনাথ আশ্রম থেকে স্কুল পড়ুয়া দুই বোন নিখোঁজ হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে নিখোঁজের বিষয়টি মেয়ে দুটির বাবাকে জানায় আশ্রম কর্তৃপক্ষ। পরে তিনি আশ্রমের তত্ত্বাবধায়ক আশিষ রঞ্জন ও সৌমিত্র চক্রবর্তীর বিরুদ্ধে রাউজান থানায় অভিযোগ দেন।

জানা গেছে, ২০২১ সালের ২৩ ডিসেম্বর ফটিকছড়ি উপজেলার ভূজপুর হালুয়াছড়ি ইউনিয়নের রণজিৎ কুমার দে তার দুই মেয়ে প্রিয়শ্রী দে (১৩) ও জয়শ্রী দে’কে (১০) রাউজান উপজেলার পাহাড়তলী ইউনিয়নের জগৎপুর অনাথ আশ্রমে ভর্তি করেন। প্রিয়শ্রী উনসত্তারপাড়া উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী এবং জয়শ্রী জগৎপুর আশ্রম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে পড়ে।

রণজিত কুমার দে জানান, তার সঙ্গে সম্পর্কের অবনিত হওয়ায় দুই মেয়েকে রেখে বাবার বাড়িতে চলে যান স্ত্রী। তাদের দেখাশোনার জন্য কেউ না থাকায় মেয়েদের অনাথ আশ্রমে দেন তিনি।

রণজিত বলেন, ‘বৃহস্পতিবার দুপুর ১২টায় আশ্রমের তত্ত্বাবধায়ক সৌমিত্র চক্রবর্তী ফোন করে জানান আমার দুই মেয়ে আশ্রম থেকে চলে গেছে। পরে সন্ধ্যা ৬টায় আশ্রমে গিয়ে মেয়েদের সর্ম্পকে জানতে চাইলে কর্তৃপক্ষ জানায় মেয়েরা অজ্ঞাত লোকজনের সঙ্গে চলে গেছে। আমি সিসিটিভি ফুটেজ দেখাতে বললে তারা না দেখিয়ে উল্টো গালাগালি করেন এবং মারতে উদ্যত হন।’

এ ব্যাপারে বক্তব্য জানতে আশ্রমের তত্ত্বাবধায়ক সৌমিত্র চক্রবর্তীকে ফোন করা হলে তিনি রিসিভ করেননি।

রাউজান থানার সেকেন্ড অফিসার অজয় দেব শীল বলেন, আশ্রম থেকে দুটি মেয়ে নিখোঁজের বিষয়ে লিখিত অভিযোগ তারা পেয়েছেন। তাদের উদ্ধারে পুলিশ মাঠে নেমেছে।

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর