,

বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় কলেজছাত্রের আত্মহত্যা

news-image

চাঁদপুর প্রতিনিধি : চাঁদপুরের মতলব দক্ষিণ বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় নিজ ঘরের আড়ার সঙ্গে গলায় রশি ঝুলিয়ে আত্মহত্যা করেছে জিসান নামে এক কলেজছাত্র। গতকাল বৃহস্পতিবার উপজেলার নারায়ণপুরের বদরপুর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, পার্শ্ববর্তী পুরণ গ্রামের নবম শ্রেণিতে পড়ুয়া এক মেয়ের সঙ্গে দ্বাদশ শ্রেণির ছাত্র জিসানের দীর্ঘ দিন ধরে প্রেমের সম্পর্ক ছিল। বিষয়টি উভয় পরিবারের মাঝে জানাজানি হয়৷ এরপর ছেলে পক্ষ মেয়ের বাড়িতে বিয়ের প্রস্তাব দিলে তা প্রত্যাখ্যান করেন। এ ঘটনার জের ধরে জিসান আত্মহত্যা করে।

এ বিষয়ে মেয়ের মা বলেন, ‘জিসানের সঙ্গে তার মেয়ের এক মাস ধরে প্রেমের সম্পর্ক ছিল। জিসানের বাবা-মা বিয়ের প্রস্তাব নিয়ে আমার বাড়ি এসেছিল। কিন্তু আমার মেয়ে প্রাপ্তবয়স্ক না হওয়ায় আমি বিয়ে দিতে অস্বীকার করি।’

মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন মিয়া বলেন, ‘এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’

 

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর