,

পিকআপের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ, নিহত ২

news-image

টেকনাফ প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) পিকআপ ভ্যানের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার মেরিন ড্রাইভ সড়কের মিঠা পানিরছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সিএনজি অটোরিকশাচালক টেকনাফ নয়াপাড়ার বাসিন্দা মোহাম্মদ সাদেক ও যাত্রী জালিয়াপাড়ার বাসিন্দা মাহফুজা বেগম। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম ও ঠিকানা পাওয়া যায়নি। তাদের উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কক্সবাজার থেকে টেকনাফগামী আন্তর্জাতিক সংস্থা ডব্লিউএফপির পিকআপ ভ্যান ও টেকনাফ থেকে কক্সবাজারগামী যাত্রীবাহী সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গাড়ি দুটি রাস্তা থেকে ছিটকে কৃষি জমিতে গিয়ে পড়ে। এ সময় ঘটনাস্থলেই দুজন মারা যান।

পরে গুরুতর আহত অবস্থায় অটোরিকশার অপর দুই যাত্রীকে স্থানীয়রা উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর