,

টেকনাফে সাড়ে ২২ কোটি টাকার আইস উদ্ধার

news-image

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফের নাফ নদীর জালিয়ার দ্বীপ এলাকা থেকে চার কেজি ১৭৫ গ্রাম আইস (ক্রিস্টাল মেথ) উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় ৫০ হাজার ইয়াবাও উদ্ধার করা হয়। উদ্ধার মাদকদ্রব্যের আনুমানিক মূল্য প্রায় ২২ কোটি ৩৭ লাখ ৫০ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।

বুধবার সকালে এক সংবাদ সম্মেলনে টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, এ ঘটনায় টেকনাফ মডেল থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও জানান, বুধবার ভোরে মিয়ানমার থেকে নাফ নদী হয়ে মাদকের একটি বড় চালান জালিয়ার দ্বীপ সীমান্তে প্রবেশের খবরে বিজিবির দুইটি টহল দল সেখানে অভিযান চালায়। এতে একটি কাঠের নৌকা শূন্য রেখা অতিক্রম করে ওই এলাকা দিয়ে ঢোকার সময় বিজিবির টহলদল নৌকাটিকে চ্যালেঞ্জ করে।

এসময় নৌকাটি মিয়ানমার সীমান্তের দিকে চলে যেতে থাকলে বিজিবি টহলদল তাদের ধাওয়া করে। পরে নৌকাটির দিকে গুলি ছুড়ে থামানোর চেষ্টা করলে চোরাকারবারীরা নদীতে লাফ দিয়ে সাঁতরে মিয়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়।

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর