,

বিয়ের ২ মাস না যেতেই ফাঁস দিয়ে নববধূর আত্মহত্যা

news-image

নিজস্ব প্রতিবেদক,কুড়িগ্রাম : বিয়ের দুই মাস যেতে না যেতেই কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে এক নববধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের নলেয়া গ্রামের ৯ নম্বর ওয়ার্ডের মাঝিটারি গ্রামে। গতকাল মঙ্গলবার স্বামীর বাড়িতে এ ঘটনা ঘটে।

পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, প্রায় দেড় মাস আগে হরিবালার বড় ছেলে বিরবলের সঙ্গে লালমনিরহাটের কুলাঘাট গ্রামের তেরপু বিশ্বাসের মেয়ে শ্রী রত্নার বিয়ে হয়।

নিহতের স্বামী বিরবল বলেন, আমি সকালে মাছের ব্যবসার জন্য কুড়িগ্রামে রওনা দেই। পথিমধ্যে ফোনে জানতে পারি যে স্ত্রী গলায় ফাঁস দিয়েছেন। তখন আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দেই। সংসারে আমাদের মধ্যে কোনো বিবাদ ছিল না। তবে কি কারণে এমনটা করলো বুঝতে পারছি না।

এ বিষয়ে ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন বলেন, আমরা প্রাথমিকভাবে ধারণা করছি এটি আত্মহত্যা। মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।

 

এ জাতীয় আরও খবর

জিদানের সাবেক ক্লাব মাত্র ১ ইউরোতে বিক্রি

স্মার্টফোনের পর্দায় ফিরছে মার্গট রবির ‘নেবার্স’

চিকিৎসকদের দক্ষতা ও আন্তর্জাতিক প্রশিক্ষণ বাড়াতে বিশেষ উদ্যোগ: স্বাস্থ্যমন্ত্রী

জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিকতার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

এলপিজির কৃত্রিম সংকট খতিয়ে দেখতে ডিসিদের নির্দেশ জ্বালানিমন্ত্রীর

প্রবীণদের মর্যাদা ও আর্থিক নিরাপত্তায় প্রতিশ্রুতিবদ্ধ সরকার : প্রধানমন্ত্রী

আমিরাতে ইসরায়েলের সঙ্গে গোপন বৈঠকের খবর উড়িয়ে দিল সৌদি আরব

বছরের পর বছর ক্ষেপণাস্ত্র ছুড়ে যাওয়ার ক্ষমতা আছে ইরানের

লিটারে ১২ টাকা বাড়ল ফার্নেস অয়েলের দাম

চুয়েটে চোখ বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ

সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

নবীনগরে প্রান্তিক পেশাজীবীদের দক্ষতা উন্নয়নে ১০ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু