,

ভ্যানচালককে বাঁচাতে গিয়ে এমপির গাড়ি খাদে

news-image

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য দবিরুল ইসলাম। বালিয়াডাঙ্গিতে নিজ নির্বাচনী এলাকার রাস্তায় একটি ভ্যানগাড়িকে সাইড দিতে গিয়ে তার গাড়ি খাদে পরে গেলে দুর্ঘটনাটি ঘটে।

মঙ্গলবার বিকেলের এই দুর্ঘটনায় এমপি দবিরুল সামান্য চোট পেয়ে বর্তমানে বাসায় চিকিৎসা নিচ্ছেন।

ঘটনার সত্যতা নিশ্চত করে তার বড় ছেলে ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম সুজন বলেন, বিকাল ৪টায় আমার বাবা দবিরুল ইসলাম এমপি তার নিজ নির্বাচনী এলাকা বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর থেকে পাড়িয়ায় যাওয়ার পথে তার গাড়ীটি দুর্ঘটনার শিকার হয়। এতে তিনি সামান্য আহত হন। স্থানীয়রা সাংসদকে দ্রুতই বালিয়াডাঙ্গি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

এ বিষয়ে এমপি দবিরুল ইসলাম বলেন, আমার গাড়িটি যথারীতি চালক চালাচ্ছিলেন। আচমকা সামনে একটি ভ্যানগাড়ি চলে আসে। ভ্যানচালককে বাঁচাতে আমি পেছন থেকে চিৎকার দিলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি খাদে ফেলে দেয়। এতে কিছুটা চোট পাই। তবে এখন আমি ভালো আছি।

বালিয়াডাঙ্গি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মিঠুন চন্দ্র জানান, সংসদ সদস্যের তেমন কোনো বড় আঘাত ছিল না। সামান্য আঘাত পেয়েছেন। তাই তাকে বাসায় থেকে চিকিৎসা নেয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

জিদানের সাবেক ক্লাব মাত্র ১ ইউরোতে বিক্রি

স্মার্টফোনের পর্দায় ফিরছে মার্গট রবির ‘নেবার্স’

চিকিৎসকদের দক্ষতা ও আন্তর্জাতিক প্রশিক্ষণ বাড়াতে বিশেষ উদ্যোগ: স্বাস্থ্যমন্ত্রী

জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিকতার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

এলপিজির কৃত্রিম সংকট খতিয়ে দেখতে ডিসিদের নির্দেশ জ্বালানিমন্ত্রীর

প্রবীণদের মর্যাদা ও আর্থিক নিরাপত্তায় প্রতিশ্রুতিবদ্ধ সরকার : প্রধানমন্ত্রী

আমিরাতে ইসরায়েলের সঙ্গে গোপন বৈঠকের খবর উড়িয়ে দিল সৌদি আরব

বছরের পর বছর ক্ষেপণাস্ত্র ছুড়ে যাওয়ার ক্ষমতা আছে ইরানের

লিটারে ১২ টাকা বাড়ল ফার্নেস অয়েলের দাম

চুয়েটে চোখ বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ

সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

নবীনগরে প্রান্তিক পেশাজীবীদের দক্ষতা উন্নয়নে ১০ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু