,

চট্টগ্রামের পাহাড়তলীতে ফার্নিচারের দোকানে আগুন, নিহত ২

news-image

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম নগরের একটি ফার্নিচারের দোকানে আগুনে পুড়ে দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সোমবার বিকেল ৪টার দিকে পাহাড়তলী থানার কর্নেল জোনস সড়কে পিটুপি ফার্নিচারের দোকানে এ আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নেভাতে কাজ করছে।

ফায়ার সার্ভিস চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ফারুক হোসেন শিকদার বলেন, আগুন লাগার খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে। এখন পর্যন্ত দুইজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ফার্নিচারের দোকানের সামনের দিকে প্রতিষ্ঠানটির কারখানা রয়েছে। সেখান থেকে আগুনের সূত্রপাত হয়ে গুদামের দিকে ছড়িয়ে পড়েছে। আগুনের সূত্র সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। তবে কারখানায় বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ রয়েছে।

নগর পুলিশের উপ কমিশনার আব্দুল ওয়ারিশ বলেন, ‘কারখানা থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে আমরা ধারণা করছি। এক জনের মৃত্যুর খবর আমরা পেয়েছি। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।’

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর