,

এসএসসি পরীক্ষার্থীকে ‘ধর্ষণ’, ভিডিও করে ব্ল্যাকমেইলের চেষ্টা

news-image

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি : স্কুল থেকে বাড়ি ফেরার পথে ১০ শ্রেণির এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। পাশাপাশি সেই ধর্ষণের ঘটনা ভিডিও করে তাকে ব্ল্যাকমেইল করারও চেষ্টা করা হচ্ছে। আজ রোববার সকালে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় ফরিদগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ওই ছাত্রীর মা।

অভিযোগে বলা হয়, ১০ শ্রেণির ওই শিক্ষার্থী বিদ্যালয় থেকে আজ বাড়ি ফেরার পথে কথিত যুবলীগ নেতা শিমুল, এজাজ ও সাবিবরসহ কয়েকজন বখাটে তাকে তুলে নিয়ে ধর্ষণ করেন। এ সময় ধর্ষণের ভিডিও ধারণ করা হয়। পরে ওই ছাত্রী কোনোরকমে ছাড়া পেয়ে বাড়িতে গিয়ে জানালে সন্ধ্যায় তার মা বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদ হোসেন জানান, তিনি অভিযোগ পেয়েছেন। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর