,

রংপুরে স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার, আটক বাবা

news-image

রংপুর ব্যুরো : রংপুরে নিজবাড়ি থেকে ইয়াসমিন আক্তার কবিতা নামের এক স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।এ ঘটনায় তার বাবা ইউসুফ আলীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

রোববার সকালে নগরীর ৩০ নম্বর ওয়ার্ডের সাতমাথা এলাকার বীরভদ্র বালাটারী গ্রামের বাড়ি থেকে ওই শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়। সে মাহিগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সপ্তম শ্রেণির ছাত্রী বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন মাহিগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফ আলী। তিনি বলেন, এলাকাবাসীর দেয়া তথ্যের ভিত্তিতে আমরা ঘটনাস্থলে গিয়ে ওই শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছি। এক যুবকের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়া নিয়ে এ শনিবার রাতে কবিতাকে তার বেধড়ক পিটিয়েছেন। তবে এ ঘটনায় মৃত্যুর প্রকৃত কারণ অনুসন্ধান করা হচ্ছে।

তিনি আরও জানান, সকালে কবিতার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে তার মা চিৎকার শুরু করেন।পরে এলাকাবাসী এসে ঝুলন্ত লাশ নামায়। লাশ ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য কবিতার বাবাকে থানা নেয়া হয়েছে।

মাহিগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবার রহমান বলেন, স্কুলছাত্রী কবিতার মৃত্যুর প্রকৃত কারণ এখনো জানা যায়নি। এটি হত্যা নাকি আত্মহত্যা, তা আমরা অনুসন্ধান করছি। তবে এক যুবকের সাথে প্রেমের সর্ম্পকের কথা জানতে পেরেছি। বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এ জাতীয় আরও খবর

জিদানের সাবেক ক্লাব মাত্র ১ ইউরোতে বিক্রি

স্মার্টফোনের পর্দায় ফিরছে মার্গট রবির ‘নেবার্স’

চিকিৎসকদের দক্ষতা ও আন্তর্জাতিক প্রশিক্ষণ বাড়াতে বিশেষ উদ্যোগ: স্বাস্থ্যমন্ত্রী

জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিকতার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

এলপিজির কৃত্রিম সংকট খতিয়ে দেখতে ডিসিদের নির্দেশ জ্বালানিমন্ত্রীর

প্রবীণদের মর্যাদা ও আর্থিক নিরাপত্তায় প্রতিশ্রুতিবদ্ধ সরকার : প্রধানমন্ত্রী

আমিরাতে ইসরায়েলের সঙ্গে গোপন বৈঠকের খবর উড়িয়ে দিল সৌদি আরব

বছরের পর বছর ক্ষেপণাস্ত্র ছুড়ে যাওয়ার ক্ষমতা আছে ইরানের

লিটারে ১২ টাকা বাড়ল ফার্নেস অয়েলের দাম

চুয়েটে চোখ বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ

সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

নবীনগরে প্রান্তিক পেশাজীবীদের দক্ষতা উন্নয়নে ১০ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু