,

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৪৬০ শয্যার ক্যান্সার, কিডনি ও হৃদরোগ ইউনিটের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

news-image

হারুন উর রশিদ সোহেল,রংপুর : রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের অধীনে ৪৬০ শয্যা বিশিষ্ট সমন্বিত ক্যান্সার, কিডনি ও হৃদরোগ ইউনিট এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। এর ফলে এখন থেকে রংপুর বিভাগীয় শহরেই আট জেলার মানুষ বিশেষায়িত এসব সেবা পাবেন। রোববার বেলা সাড়ে ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত থেকে এসব ইউনিটের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রংপুর ছাড়াও দেশের আরো সাতটি বিভাগীয় শহরে একই আদলে সমন্বিত ক্যান্সার, কিডনি ও হৃদরোগ ইউনিট নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেকের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্বিবদ্যালয়ের (বিএসএমএমইউ) সাবেক ভিসি ও সংসদ সদস্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত, বিএসএমএমইউর ভিসি অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ, স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম প্রমুখ।

এদিকে ভার্চুয়ালি রংপুরপ্রান্ত থেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার আবদুল ওয়াহাব ভূঞা, জেলা প্রশাসক আসিব আহসান, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল আলীম মাহমুদ, জেলার পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. আবু মো. জাকিরুল ইসলাম, রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা.বিমল চন্দ্র রায়, জেলা সিভিল সার্জন ডা. হিরম্ব কুমার রায়, রংপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিয়ার রহমান সফি প্রমুখ।

এ জাতীয় আরও খবর

প্রথমবার পালমারের লাল কার্ড, চেলসির ১০০!

নিম্নবিত্তের নাগালের বাইরে পাঙাশ-তেলাপিয়া, আমিষের জোগান নিয়ে শঙ্কা

ফ্রান্সজুড়ে বিক্ষোভে গ্রেপ্তার প্রায় ১ হাজার

ছুটির পর চেনা রূপে ঢাকা, সড়কে যানজট-গণপরিবহনে ভিড়

ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন আজ

মাদ্রাসা শিক্ষককে থাপ্পড় দেওয়া রুমিকে গ্রেপ্তার করতে পুলিশের অভিযান

এভারটনকে হারিয়ে ম্যানসিটিকে ধরে ফেলল আর্সেনাল

নিউজিল্যান্ডকে হারিয়ে টি-টোয়েন্টিতে অনন্য মাইলফলক ভারতের

রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের প্রস্তুতি সম্পন্ন

সংবিধান সংশোধনে নোট অব ডিসেন্ট পরিবর্তনের প্রস্তাব দিতে বললেন সালাহউদ্দিন আহমদ

তারেক রহমানের সফরে বাংলাদেশ-জাপান অর্থনৈতিক সম্পর্ক জোরদারের প্রত্যাশা

সৃজনশীল শিল্পকে অর্থনীতির চালিকাশক্তি করতে চায় সরকার: অর্থমন্ত্রী