বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

৫৪ রান তুলতেই ৭ উইকেট নেই সাকিবের দলের

news-image

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসানকে সাধারণত ঘরোয়া ক্রিকেটে এতটা আগ্রহ নিয়ে খেলতে দেখা যায় না। এবার নিজ থেকে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ওয়ানডে ভার্সনে খেলছেন তিনি। ম্যাচ ফির বাইরে কোনো অর্থও নিচ্ছেন না।

সাকিব খেলছেন মধ্যাঞ্চলের হয়ে। রোববার ইমরুল কায়েসের পূর্বাঞ্চলের বিপক্ষে মাঠে নেমেছে সাকিবের দল। সাকিবের দলের অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে পূর্বাঞ্চলের বোলারদের তোপে পড়ে সাকিবের মধ্যাঞ্চল।

৫৪ রান তুলতেই ৭ উইকেট হারায় দলটি।

ব্যাটারদের ব্যর্থতায় ১৭৭ রানেই গুটিয়ে গেছে মধ্যাঞ্চলের ইনিংস।

আজ সাকিব চার নম্বরে ব্যাটিংয়ে নেমে বড় ইনিংস খেলতে পারেননি। ৫৮ বলে ২ বাউন্ডারিতে করেছেন ৩৫ রান।

শুধু সাকিব নয়; ব্যাটিংয়ে সুবিধা করতে পারেননি আর কেউ। ওপেনার মিজানুর রহমান ৪০ বলে ৩৬ আর উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ মিঠুন ৩৭ বলে ৩৭ রান করেন।

সৌম্য সরকার করেছেন মাত্র ১৩ রান। অধিনায়ক মোসাদ্দেক হোসেন ১৭ ও জাকের আলি ১৫ রানে সাজঘরে ফিরেছেন।

পূর্বাঞ্চলের বোলারদের মধ্যে সবচেয়ে সফল রেজাউর রহমান রাজা। মাত্র ২১ রানের খরচায় ৩ উইকেট শিকার করেছেন এই পেসার। অন্যদিকে জাতীয় দলের তারকা রুবেল হোসেন ৫১ রানে নিয়েছেন ৩ উইকেট।

১৭৮ রানের লক্ষ্য তাড়ায় ব্যাট করছে পূর্বাঞ্চল। ২৪ ওভার শেষে ৩ উইকেটে ৮২ রান করেছে তারা। অর্থাৎ জয়ের জন্য ২৫ ওভারে আরও করতে হবে ৯৬ রান। হাতে ৭ উইকেট।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা