,

দিনাজপুরে তাপমাত্রা ১৩, তেঁতুলিয়ায় ১০.১

news-image

দিনাজপুর প্রতিনিধি : কড়া রোদে দিনাজপুরসহ দেশের উত্তর জনপদে তাপমাত্রা কিছুটা বাড়লেও জেঁকেই বসে আছে শীত।

দিনাজপুরে রোববার সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ ডিগ্রি সেলসিয়াস, আর দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দেশের সর্বোত্তরের উপজেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

গত কয়েক দিনের তুলনায় শনিবার দুপুর থেকেই সূর্যের তাপ ছিল চড়া। রোববার দিনাজপুরসহ এ অঞ্চলে তাপমাত্রা কিছুটা বেড়েছে। তবে জেঁকেই বসে আছে শীত। সকালে ঘন কুয়াশার প্রভাবে অনুভূত হচ্ছে তীব্র শীত। শীতে বিপর্যস্ত ওই অঞ্চলের মানুষের স্বাভাবিক জনজীবন।

দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানান, সকাল ৬টায় দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ ডিগ্রি সেলসিয়াস। ক্রমান্বয়ে এই তাপমাত্রা বাড়ছে। তবে তিনি আভাস দেন চলতি জানুয়ারি মাসের ১২ তারিখের পর দেশের কিছু কিছু স্থানে আবার গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এতে কমতে পারে তাপমাত্রা। তা ছাড়া আগামী ১৪ বা ১৫ জানুয়ারি থেকে দেশের বিভিন্ন স্থানে আরও একটি শৈত্যপ্রবাহ বিরাজ করতে পারে।

এদিকে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশায় আচ্ছ্বাদিত হয়ে থাকছে দিনাজপুরসহ উত্তরের এই জনপদ। এ কুয়াশা অব্যাহত থাকছে বেলা ১১টা পর্যন্ত। ঘন কুয়াশার প্রভাবে এ সময় পর্যন্তও সড়ক ও মহাসড়কে যান চলাচল করছে হেডলাইট জ্বালিয়ে এবং ধীর গতিতে।

আবহাওয়া অফিস জানায়, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় এই কুয়াশার প্রভাব বেড়েছে। রোববার বাতাসের আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ।

এ জাতীয় আরও খবর

জিদানের সাবেক ক্লাব মাত্র ১ ইউরোতে বিক্রি

স্মার্টফোনের পর্দায় ফিরছে মার্গট রবির ‘নেবার্স’

চিকিৎসকদের দক্ষতা ও আন্তর্জাতিক প্রশিক্ষণ বাড়াতে বিশেষ উদ্যোগ: স্বাস্থ্যমন্ত্রী

জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিকতার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

এলপিজির কৃত্রিম সংকট খতিয়ে দেখতে ডিসিদের নির্দেশ জ্বালানিমন্ত্রীর

প্রবীণদের মর্যাদা ও আর্থিক নিরাপত্তায় প্রতিশ্রুতিবদ্ধ সরকার : প্রধানমন্ত্রী

আমিরাতে ইসরায়েলের সঙ্গে গোপন বৈঠকের খবর উড়িয়ে দিল সৌদি আরব

বছরের পর বছর ক্ষেপণাস্ত্র ছুড়ে যাওয়ার ক্ষমতা আছে ইরানের

লিটারে ১২ টাকা বাড়ল ফার্নেস অয়েলের দাম

চুয়েটে চোখ বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ

সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

নবীনগরে প্রান্তিক পেশাজীবীদের দক্ষতা উন্নয়নে ১০ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু