মঙ্গলবার, ২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

দুপুরে আটকের পর বিকেলে পুলিশি হেফাজতে যুবকের মৃত্যু

news-image

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের হাতীবান্ধায় পুলিশি হেফাজতে হিমাংশু বর্মণ (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। হিমাংশুর পরিবার দাবি করেছে পুলিশের নির্যাতনের কারণে তার মৃত্যু হয়েছে।

শুক্রবার বিকেলে হাতীবান্ধা থানায় মৃত্যুর ঘটনাটি ঘটেছে। রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত মরদেহটি হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে বলে জানা গেছে।

নিহত হিমাংশু উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের পূর্ব কাদমা মালদাপাড়া এলাকায় বিশেস্বর চন্দ্র বর্মণের ছেলে। এর আগে হিমাংশুকে দুপুর ১২টার দিকে স্ত্রী হত্যার অভিযোগে নিজ বাড়ি থেকে আটক করে হাতীবান্ধা থানায় নিয়ে আসে পুলিশ।

পরে থানা-পুলিশ বিকেল ৪টার দিকে তাকে মৃত অবস্থায় হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে বলে জানিয়েছেন কর্মরত চিকিৎসক।

জান গেছে, শুক্রবার সকালের দিকে পুলিশ খবর পেয়ে হিমাংশুর শোয়ার ঘর থেকে তার স্ত্রী সবিতার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। এরপর বেলা ১২টার দিকে হিমাংশুকে আটক করে থানায় নিয়ে যায়। পরে বিকেলের দিকে পুলিশের একটি দল হিমাংশুকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. হিরণ্ময় বর্মণ বলেন, বিকেল ৪টা ৫ মিনিটে পুলিশ হিমাংশুকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে। তার গলায় একটি দাগ রয়েছে। এখন পর্যন্ত তার নাম-ঠিকানা আমাদের জানানো হয়নি।

ভেলাগুড়ি ইউনিয়নের চেয়ারম্যান মহির উদ্দিন জানান, সবিতার লাশ উদ্ধারের পর বেলা ১২টার দিকে তার স্বামীকে আটক করে পুলিশ থানায় নিয়ে যায়। সন্ধ্যায় শুনতে পেরেছি তিনি মারা গেছেন।

সবিতার মৃত্যু বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তার স্বামী হিমাংশুকে থানায় নিয়ে আসার কথা স্বীকার করে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম বলেন, জিজ্ঞাসাবাদে প্রাথমিকভাবে হিমাংশুর কাছে কিছু তথ্য পাওয়া যায়। এই অবস্থায় থানার নারী-শিশু হেল্প ডেস্কের কাছে তাকে রেখে অফিসাররা খেতে যায়। এই সুযোগে সেখানে থাকা ওয়াইফাইয়ের তার গলায় পেঁচিয়ে জানালার গ্রিলে ঝুলে সেখানে আত্মহত্যা করে হিমাংশু।

এ জাতীয় আরও খবর

আগস্টে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট: তথ্য উপদেষ্টা

নতুন প্রস্তাব দিয়েছে ইরান, ফোনের অপেক্ষায় ট্রাম্প

নির্বাচনের পর নতুন কৌশলে জামায়াতে ইসলামী, তৃণমূল জোরদারে পুনর্গঠন

জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সরকারে ব্যস্ততা, দলীয় কার্যক্রমে ভাটা—বিএনপিতে পুনর্গঠনের তাগিদ

সতর্কতা জারির পরদিনই শাহজালাল বিমানবন্দরের রানওয়েতে ঢুকে পড়লেন যুবক

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ইউরেনিয়াম লোডিং শুরু

ধর্ষণ মামলার বাদীর সঙ্গে আদালতেই আসামির বিয়ে, পরে জামিন মঞ্জুর

মমতাকে জেতাতে ‘নকল আঙুল’ কেনার অভিযোগ, অস্বীকার তৃণমূলের

মুক্তিযোদ্ধা পরিবারের কেউ জামায়াতে যুক্ত হলে ‘দ্বিগুণ অপরাধ’—সংসদে ফজলুর রহমান

মূত্রনালিতে পাথর ধরা পড়ায় সারজিস আলমের অস্ত্রোপচারের সিদ্ধান্ত

সংসদে ফজলুর রহমানের বক্তব্যের প্রতিবাদে সরব বিরোধীদলীয় নেতা