,

ফুসফুসে ক্যান্সার বুঝা যাবে যেসব লক্ষণ দেখে

news-image

নিউজ ডেস্ক : আমাদের প্রত্যেকের শরীরের গুরুত্বপূর্ণ একটি অঙ্গ হচ্ছে ফুসফুস। শ্বাস নিতে কাজ করে এমন গুরুত্বপূর্ণ এই অঙ্গটির সবচেয়ে মারাত্মক সংক্রমণ হচ্ছে ক্যান্সার।

বর্তমান বিশ্বে ফুসফুসের ক্যান্সার সবচেয়ে বেশি মারাত্মক হয়ে উঠেছে, বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। কিন্তু অনেকেই আছেন যারা ফুসফুসে ক্যান্সারের লক্ষণগুলো না বুঝতে পেরে অবহেলা করে থাকেন। আবার ফুসফুসের ক্যান্সার উপসর্গ প্রাথমিক পর্যায়ে দেখা নাও দিতে পারে। কিন্তু ফুসফুসের ক্যান্সার যত তাড়াতাড়ি আপনি বুঝতে পারবেন, এটির চিকিৎসাও তত তাড়াতাড়ি করা সহজ হবে।

চলুন আজ জেনে নেই যেসব লক্ষণে বুঝবেন ফুসফুসে ক্যান্সার—

১. অনেকেই কাশির সমস্যাটাকে অবহেলা করে থাকেন। কিন্তু এটিও হতে পারে ফুসফুসে ক্যান্সারের একটি লক্ষণ। আপনার যদি বেশিরভাগ সময়ে কাশি হয়ে থাকে তবে অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নেয়া উচিত।

২. অনেকদিন কাশি হওয়ার পরে কাশির শব্দে পরিবর্তন আসতে পারে এবং কাশির সময় বুকে ব্যথা হতে পারে। এমনটা হলে তা অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। কারণ এটিও হতে পারে ফুসফুসে ক্যান্সারের একটি লক্ষণ।

৩. আপনি আগে যেসব কাজগুলো কোনো সমস্যা ছাড়াই করতেন, সেগুলো করতে গিয়ে এমন মনে হতে পরে যে শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। এরকম সমস্যা দেখা দিলে তা হতে পারে ফুসফুসে ক্যান্সারের একটি লক্ষণ।

৪. অনেক সময় কাশির সঙ্গে কফ উঠে তাতে রক্ত আসতে দেখা দিতে পারে ফুসফুসে ক্যান্সার হয়ে থাকলে।

৫. ফুসফুসে ক্যান্সারের আরেকটি লক্ষণ হচ্ছে বুকে বা কাঁধে ব্যাথা দেখা দেয়া।

৬. কিছুদিন পরপরেই বুকে সংক্রমণ দেখা দেয়া বা একবার বুকের সংক্রমণ হলে তা অনেক দিনেও ভালো না হওয়া ফুসফুসে ক্যান্সারের একটি লক্ষণ হতে পারে।

৭. ফুসফুসে ক্যান্সারের কারণে ক্ষুধা অনেক কমে যেতে পারে এবং ওজনও কমে যেতে পারে।

৮. ফুসফুসে ক্যান্সার হয়ে থাকলে তার একটি লক্ষণ হিসেবে দেখা দিতে পারে ক্লান্তিবোধ। যার কারণে সবসময় আপনার ক্লান্তিবোধ দেখা দিতে পারে।

এইসব লক্ষণ আপনার শরীরে দেখা দিয়ে থাকলে অবহেলা না করে দ্রুতই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

তথ্যসূত্র: ক্যান্সার রিসার্চ ডট ওআরজি

 

এ জাতীয় আরও খবর

রাজনৈতিক সমাধানেই কাটবে রোহিঙ্গা সংকট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অবসরের পর বিচারপতিদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক : হাইকোর্ট

ইচ্ছা থাকলেও পর্দা করা সম্ভব নয় : মেঘনা আলম

পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি-পদায়ন

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চের আলোয় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

হুতিদের থামাতে ইরানকে পাকিস্তানের কড়া বার্তা

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর, তফসিল ঘোষণা

ডেঙ্গু চিকিৎসায় সব হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক-সরঞ্জাম দেয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

২০২৯ সাল পর্যন্ত গড়াতে পারে ইরান যুদ্ধ, ট্রাম্পকে সতর্ক করলেন উপদেষ্টারা

সিঙ্গেল থেকে ডাবল-ডেকার স্লিপার বাস, ৪১টির রেজিস্ট্রেশন স্থগিত

মধ্যবর্তী নির্বাচনের পরই ইরান যুদ্ধ শেষ হবে

আইফোন ১৮ প্রোতে ক্যামেরায় বড় আপগ্রেড, বাড়ল দাম