,

মজাদার ঢাকাই চিংড়ি ভুনা

news-image

নিউজ ডেস্ক : আমরা অনেকেই চিংড়ি মাছ খেতে খুব পছন্দ করি। বাসায় প্রায়ই রান্না করি চিংড়ির বিভিন্ন রেসিপি। ভোজনপ্রিয়রা রান্না করতে পারেন লোভনীয় স্বাদের ঢাকাই চিংড়ি ভুনা। চলুন জেনে নেওয়া যাক কিভাবে রান্না করা যাবে চিংড়ির এ সহজ রেসিপি-

উপকরণ

১. চারটি মাঝারি আকারের চিংড়ি

২. তিন টেবিল চামচ সরষের তেল

৩. দুই টেবিলচামচ পেঁয়াজ বাটা

৪. হাফ টেবিল চামচ আদাবাটা

৫. হাফ টেবিল চামচ রসুন বাটা

৬. হাফ চা চামচ হলুদ গুঁড়ো

৭. হাফ চা চামচ জিরে গুঁড়ো

৮. হাফ চা চামচ ধনে গুঁড়ো

৯. হাফ চা চামচ মরিচ গুঁড়ো

১০.স্বাদ অনুযায়ী লবণ

১১.হাফ চা চামচ পোস্ত বাটা

১২.দুইটি কাঁচা মরিচ

১৩. এক টেবিল চামচ ধনেপাতা কুচি

১৪.হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো
পদ্ধতি

কড়াইতে সরষের তেল দিয়ে গরম করুন। ধোঁয়া উঠলে তাতে চিংড়ি মাছ ছেড়ে দিন। অল্প ভেজে মাছগুলো তুলে ফেলুন। পরে কড়াইয়ে থাকা অবশিষ্ট তেলেই পেঁয়াজ বাটা দিয়ে দিন। কষতে কষতে সুগন্ধ উঠলে আদাবাটা আর রসুনবাটাও দিয়ে দিন। মশলা কিছু সময় কষানো হয়ে গেলে পরিমাণ মতো লবণ আর পানি দিয়ে পেস্ট তৈরি করে রাখা গুঁড়ো মশলা তাতে দিয়ে দিন।

এরপর আরও কিছুক্ষণ কষিয়ে নিন। মশলা তেল ছাড়তে শুরু করলে বোঝা যাবে কষানো হয়ে গেছে। তখন বেঝে রাখা চিংড়ি আর কাঁচা মরিচ দিয়ে দিন। সবশেষে পোস্তবাটা দিয়ে আরও কিছু সময় নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দেন। রান্না ভালো মতো হয়ে গেলে গরম মশলার গুঁড়ো আর ধনেপাতাকুচি দিয়ে নামিয়ে গরম গরম পরিবেশন করুন। এটি ভাত বা পোলাওয়ের সঙ্গে খেতে ভারি মজা।

 

এ জাতীয় আরও খবর

ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন আজ

মাদ্রাসা শিক্ষককে থাপ্পড় দেওয়া রুমিকে গ্রেপ্তার করতে পুলিশের অভিযান

এভারটনকে হারিয়ে ম্যানসিটিকে ধরে ফেলল আর্সেনাল

নিউজিল্যান্ডকে হারিয়ে টি-টোয়েন্টিতে অনন্য মাইলফলক ভারতের

রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের প্রস্তুতি সম্পন্ন

সংবিধান সংশোধনে নোট অব ডিসেন্ট পরিবর্তনের প্রস্তাব দিতে বললেন সালাহউদ্দিন আহমদ

তারেক রহমানের সফরে বাংলাদেশ-জাপান অর্থনৈতিক সম্পর্ক জোরদারের প্রত্যাশা

সৃজনশীল শিল্পকে অর্থনীতির চালিকাশক্তি করতে চায় সরকার: অর্থমন্ত্রী

আপনার পানির বোতল কতদিন পরপর পরিষ্কার করবেন?

হুথি হামলার জেরে তেলের দাম গত ৬ মাসের মধ্যে সর্বোচ্চ

একজন চট্টগ্রাম থেকে বিমানে করে শিউলি ফুল পাঠিয়েছে : পরীমনি

কক্সবাজারে স্বস্তি খুঁজে পায় মিমের মন