,

ফুলবাড়ী সীমান্তে ভারতীয় নাগরিক আটক

news-image

কুড়িগ্রাম প্রতিনিধি : বিনা পাসপোর্টে বাংলাদেশে প্রবেশ করার অপরাধে কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে থেকে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। সোমবার দিবাগত রাত ৯টার দিকে ওই যুবককে উপজেলার কাশিপুর ইউনিয়নের আজোয়াটারী হিন্দুটারী এলাকা থেকে আটক করে বিজিবিকে খবর দেয় স্থানীয়রা। পরে বিজিবি মামলা দিয়ে ওই যুবককে পুলিশের হাতে সোপর্দ করে।

মঙ্গলবার পুলিশ তাকে অবৈধ অনুপ্রবেশের দায়ে জেল হাজতে পাঠায়। আটক ওই যুবকের নাম আানোয়ারুল হক (২১)। তিনি ভারতের কুবিহার জেলার দিনহাটা থানার শেউটি-২ গ্রামের সাইফুর হকের ছেলে।

সীমান্ত এলাকার সুলতান মিয়া জানান, সোমবার রাত ৯টার দিকে কাটাতারের বাইরে বসবাসকারী আটক ভারতীয় ওই যুবক ৯৪২ নং আর্ন্তজাতিক মেইন পিলারের পাশ দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। সে মদ্যপ পান করে অবস্থায় মাতাল হয়ে গংগারহাট এলাকার বিভিন্ন জনকে গালমন্দ করে। তাকে বাধা দিতে গেলে ছুরি দিয়ে এলোপাতাড়ি গংগারহাট এলাকার রবিদাস চন্দ্রের ছেলে নান্টু চন্দ্রকে আঘাত করে।

নান্টু চন্দ্র গুরুতর আহত হয়েছে- এমন খবর ছড়িয়ে পড়লে এলাকার লোকজন জড়ো হয়ে ওই ভারতীয় নাগরিককে আটক করে বিজিবিকে খবর দেয়। বিজিবি ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে পুলিশে সোপর্দ করে। অপরদিকে আহত যুবককে ফুলবাড়ী হাসপাতালে ভর্তি করা হয়।

লালমনিহাট ১৫ বিজিবি’র অধীনে কাশিপুর কোম্পানি কমান্ডার আশরাফ আলী ঘটনার সত্যতা শিকার করে বলেন, আটক যুবক বিনা পাসপোর্ট বাংলাদেশে প্রবেশ করার অপরাধে ফুলবাড়ী থানায় সোর্পদ করা হয়েছে।

ফুলবাড়ী থানার অফিসার ইনর্চাজ (ওসি) রাজিব কুমার রায় জানান, বিজিবি বাদী হয়ে ভারতীয় নাগরিকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। আসামিকে বুধবার জেল হাজতে পাঠানো হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

জিদানের সাবেক ক্লাব মাত্র ১ ইউরোতে বিক্রি

স্মার্টফোনের পর্দায় ফিরছে মার্গট রবির ‘নেবার্স’

চিকিৎসকদের দক্ষতা ও আন্তর্জাতিক প্রশিক্ষণ বাড়াতে বিশেষ উদ্যোগ: স্বাস্থ্যমন্ত্রী

জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিকতার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

এলপিজির কৃত্রিম সংকট খতিয়ে দেখতে ডিসিদের নির্দেশ জ্বালানিমন্ত্রীর

প্রবীণদের মর্যাদা ও আর্থিক নিরাপত্তায় প্রতিশ্রুতিবদ্ধ সরকার : প্রধানমন্ত্রী

আমিরাতে ইসরায়েলের সঙ্গে গোপন বৈঠকের খবর উড়িয়ে দিল সৌদি আরব

বছরের পর বছর ক্ষেপণাস্ত্র ছুড়ে যাওয়ার ক্ষমতা আছে ইরানের

লিটারে ১২ টাকা বাড়ল ফার্নেস অয়েলের দাম

চুয়েটে চোখ বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ

সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

নবীনগরে প্রান্তিক পেশাজীবীদের দক্ষতা উন্নয়নে ১০ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু