,

ঘরেই তৈরি করুন চকলেট স্পঞ্জ কেক

news-image

লাইফস্টাইল ডেস্ক : কেক একটি সুস্বাদু খাবার। কেক হচ্ছে ময়দা, চিনি, ডিম,তেল, মাখন ও অন্যান্য উপাদান থেকে তৈরি মিষ্টি খাবার। যা সাধারণত বেক করা হয়।

দ্য অক্সফোর্ড ইংলিশ ডিকশনারি অনুসারে কেক শব্দটি প্রথম ব্যবহার হয় ১৩ শতকে। প্রাচীন মিসরীয়রা পৃথিবীতে প্রথমবার কেক বানানোর কৌশল আবিষ্কার করতে সক্ষম হন।

তবে খাদ্য বিশেষজ্ঞদের মতে, আধুনিক কেক প্রথমবারের মত প্রস্তুত করা হয় ইউরোপে। সময়টা ছিল ১৭ শতকের কাছাকাছি। প্রথম দিকে কেক সাধারণত এখনকার মত এত নরম ছিল না।

তবে সময়ের ব্যবধানে নানা আকৃতির ও তুলতুলে নরম কেক তৈরির কৌশল এসেছে। বিশেষ করে স্পঞ্জ কেকের জনপ্রিয়তা বিশ্বজুড়ে এখন তুঙ্গে। তবে অনেকেই জানেন না, কীভাবে নরম তুলতুলে স্পঞ্জ কেক তৈরি করা হয়!

চলুন জেনে নেওয়া যাক, মারিয়া মীমের রেসিপি অনুযায়ী কীভাবে ঘরেই তৈরি করতে পারবেন মজাদার স্পঞ্জ চকলেট কেক-

ঘরেই তৈরি করুন চকলেট স্পঞ্জ কেক

উপকরণ

১. ডিম ৪টি
২. চিনি আধা কাপ ও ১ টেবিল চামচ
৩. তেল আধা কাপ
৪. ময়দা এক কাপ
৫. কোকো পাউডার ৪ টেবিল চামচ
৬. বেকিং পাউডার ১ টেবিল চামচ
৭. কফি পেষ্ট ১ টেবিল চামচ ও
৮. লবণ সামান্য।

ঘরেই তৈরি করুন চকলেট স্পঞ্জ কেক

পদ্ধতি

প্রথমে ডিমের সাদা অংশ ও কুসুম আলাদা করে নিন। একটি পাত্রে ময়দা, কোকো পাউডার, বেকিং পাউডার ও লবণ চেলে নিতে হবে।

ডিমের সাদা অংশের সঙ্গে চিনি মিশিয়ে ইলেকট্রিক বিটারে ২-৩ মিনিট বিট করে নিন। চিনি অবশ্যই ভালো করে গলিয়ে নিতে হবে বিট করতে করতে।

এর সঙ্গে ৪টি ডিমের কুসুম ও একটি আস্ত ডিম দিয়ে বিট করতে হবে। পরে শুকনা উপকরণ ও তেল দিয়ে আস্তে আস্তে মেশাতে হবে।

মোল্ড রেডি করে রাখতে হবে। বেটার রেডি হলে মোল্ডে ঢেলে ১৬০ ডিগ্রি সেলসিয়াস ৩৫-৪০ মিনিট বেক করতে হবে।

ঘরেই তৈরি করুন চকলেট স্পঞ্জ কেক

টিপস-

>> সবগুলো পাত্র শুকনা থাকতে হবে।
>> বিট করার সময় চিনি একবারে না দিয়ে অল্প অল্প করে দিতে হবে।
>> ডিমের কুসুমের সঙ্গে কফি পেষ্ট ও বেকিং পাউডার মিশাতে হবে তাহলে ডিমের গন্ধ হবে না।
>> মোল্ড আগে থেকেই রেডি করতে হবে। কারণ স্পঞ্জ কেকের ক্ষেত্রে বেটার তৈরির পর বেশিক্ষণ না রাখাই ভালো।
>> কেকটি হয়েছে কিনা বোঝার জন্য একটা কাঠি ঢুকিয়ে বের করে নিয়ে দেখতে হবে, কাঠিতে কিছু লেগে আছে কি না। যদি না থাকে বুঝতে হবে কেকটি হয়ে গেছে। তা না হলে আরও কিছুক্ষণ বেক করতে হবে।

 

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়