,

দ্রুত ওজন কমাতে নিমপাতা খাবেন যেভাবে

news-image

লাইফস্টাইল ডেস্ক : নিম শরীরের জন্য খুবই উপকারী, এ কথা সবারই জানা। শুধু শরীর নয় ত্বক ও চুল ভালো রাখতেও নিমপাতা বেশ উপকারী। তবে অনেকেই নিমের কথা শুনলেই নাক সিঁটকান। এর কারণ হলো নিমের তেঁতো স্বাদ। তবে নিমের স্বাদ যতই তেঁতো হোক না কেন, স্বাস্থ্যের জন্য এর উপকারিতা অনেক।

এতে অ্যান্টি ব্যাকটেরিয়াল ও অ্যান্টি ইনফ্লেমেটরি গুণ থাকে। কিডনি, লিভারের সমস্যা হোক কিংবা ত্বকের সবে কিছুতেই উপকারী নিম। আয়ুর্বেদেও নানান রোগ সারাতেও নিম পাতার ব্যবহার লক্ষ্য করা যায়।

জানেন কি, নিমপাতা ওজন নিয়ন্ত্রণেও সাহায্য করে। কারণ এই প্রাকৃতিক ভেষজ গ্রহণে মেটাবলিজম বৃদ্ধি পায় ও কোলেস্টেরল কমে। এর ফলে ওজন ধীরে ধীরে কমতে শুরু করে। কীভাবে তৈরি করবেন নিমের বিশেষ পানীয় জেনে নিন-

এজন্য প্রথমে ২-৩ গ্লাস পানি ভালো করে ফুটিয়ে নিন। এরপর ধুয়ে রাখা কয়েকটি নিম পাতা দিয়ে দিন। পানি ফুটতে শুরু করলে আদা ও গোলমরিচ মিশিয়ে দিন। পানি অর্ধেক হয়ে গেলে এটি ছেঁকে নিন। তারপর স্বাদ অনুযায়ী মধু ও লেবুর রস মেশান। ব্যাস তৈরি হয়ে গেলো নিমের জাদুকরী পানীয়।

প্রতিদিন সকালে খালি পেটে এই পানীয় পান করতে পারেন। তবে এটি গ্রহণের পর অন্তত এক ঘণ্টা কিছু খাবেন না। আর ভুলেও এটি তৈরি করে পরে খাওয়ার জন্য রাখবেন না। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এই পানীয় তৈরি করে তবেই পান করুন। টানা ১৫ দিন পান করলেই দেখবেন ওজম কমতে শুরু করবে।

 

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়