,

শীতে বাড়ে পানিশূন্যতা, যে ৫ লক্ষণে বুঝবেন

news-image

লাইফস্টাইল ডেস্ক : শীতে পর্যাপ্ত পানি না খাওয়া হয় না। ফলে শরীরে দেখা দেয় ডিহাইড্রেশন বা পানিশূন্যতা। অতিরিক্ত পানিশূন্যতা মৃত্যুরও কারণ হতে পারে। এমনকি হঠাৎ বিকল হতে পারে কিডনি।

এ বিষয়ে আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালের কিডনি রোগ বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. এম এ সামাদ বলেন, ‘পানিশূন্যতার কারণে প্রস্রাবে ইনফেকশন হয়। এ ছাড়াও হঠাৎই বিকল হতে পারে কিডনি। এমনকি কিডনিতে পাথর হওয়ার অন্যতম এক কারণ হলো পানিশূন্যতা।’

শীতে যেহেতু ঘাম হয় কম, ফলে পানি তৃষ্ণাও কম পায়। আর এ কারণেই দিনে ৩-৪ লিটার পানি খাওয়া হয় না। তবে জানেন কি, শীতে ত্বকের আর্দ্রতা বজায় রাখতে পর্যাপ্ত পানি করার বিকল্প নেই। জেনে নিন শরীরে পানির ঘাটতি হলে কোন কোন সমস্যা দেখা দেয়-

>> মাথা ব্যথা
>> কোষ্ঠকাঠিন্য
>> দুর্বলতা
>> ত্বক শুষ্ক হয়ে যাওয়া
>> অস্থিসন্ধিতে ব্যথা
>> ওজন বেড়ে যাওয়া
>> রক্তচাপ কমে যাওয়া
>> ইউরিন ইনফেকশন
>> কিডনির বিকল হয়ে যাওয়া ইত্যাদি।

এবার জেনে নিন শরীরে পানির ঘাটতি হলে যেসব লক্ষণ দেখা দেয়-

>> সবসময় খিদে পায়।
>> প্রস্রাব হলুদ হয়ে যাওয়া, প্রস্রাবে জ্বালা-পোড়া
>> নিংশ্বাসে দুর্গন্ধ
>> মাথাব্যথা ও
>> দুর্বলতা

এসব লক্ষণ দেখা দিলে অবশ্যই পানি ও তরলজাতীয় খাবারের পরিমাণ বাড়িয়ে দিন। দিনে অন্তত ৩-৪ লিটার পানি পান করতে হবে। তবে যারা রোদে বেশিক্ষণ কাজ করেন, তাদের ক্ষেত্রে পানি পানের পরিমাণও বাড়াতে হবে।

আবার যারা এসিতে বসে কাজ করেন, তাদেরও বেশি করে পানি পান করতে হবে। পাশাপাশি ডাব, শসা, ডাল, তরকারির ঝোল ইত্যাদি বেশি করে খেতে হবে।

অন্যদিকে অতিরিক্ত পানি খাওয়াও মৃত্যুর কারণ হতে পারে বলে জানান ডা. সামাদ। তিনি বলেন, ‘সকালে ঘুম থেকে উঠেই অতিরিক্ত পানি খাওয়া উচিত নয়। এতে বমি বমি ভাব ও মাথা ঘুরতে পারে।

আবার একসঙ্গে দ্রুত অত্যধিক পানি খাওয়াও ঠিক নয়। কিছুক্ষণ পরপর ধীরে ধীরে পানি পান করুন। এ বিষয়ে সবারই সতর্ক থাকা জরুরি।’

 

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়