,

রোহিঙ্গা ক্যাম্পের আগুন নিয়ন্ত্রণে, কোভিড হাসপাতাল ভস্মীভূত

news-image

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-২০ এর বর্ধিত অংশে লাগা আগুন নিয়ন্ত্রণে এসছে। রাত সাড়ে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণ আসে। তবে এই অগ্নিকাণ্ডে আইওএম পরিচালিত ১০০ শয্যার কোভিড হাসপাতালসহ কয়েকটি রোহিঙ্গার ঝুপড়ি বাড়ি পুড়ে গেছে।

এর আগে আজ রোববার রাত সাড়ে ৭টায় আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (উপসচিব) মোহাম্মদ সামছু-দ্দৌজা নয়ন। ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়েনর অধিনায়ক এসপি নাইমুল হক জানান, ২০ নম্বর ক্যাম্পের বর্ধিত অংশে অবস্থিত করোনা হাসপাতালে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। হাসপাতালে চিকিৎসাধীন ১২ জন রোগী ৪ জন কর্মচারীকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। তবে এ ঘটনায় কেউই আহত হয়নি।

কক্সবাজার ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ জানান, অগ্নিকাণ্ডে করোনা হাসপাতাল পুড়েছে। তিনি আরও জানান, আগুন নিয়ন্ত্রণে আনতে উখিয়া ফায়ার সার্ভিস ও পরে কক্সবাজার স্টেশন থেকে দুটি ইউনিট যোগ দেয়। রাত সাড়ে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

 

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর