মঙ্গলবার, ২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে ছাত্রদলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

news-image

হারুন উর রশিদ সোহেল,রংপুর : রংপুরে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনে পালিত হয়েছে। রবিবার দুপুরে রংপুর মহানগরীর গ্রান্ড হোটেল মোড়স্থ বিএনপি কার্যালয়ে ছাত্র সমাবেশের আয়োজন করেন জেলা ও মহানগর ছাত্রদল। রংপুর জেলা ছাত্রদলের সভাপতি মনিরুজ্জামান হিজবুলের সভাপতিত্বে ছাত্র সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মামুন খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রংপুর জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম, মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি সামসুজ্জামান সামু, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মিজু, মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক জহির আলম নয়ন. মহানগর কৃষকদলের সভাপতি শাহ্ নেওয়াজ লাবু, বক্তব্য রাখেন মহানগর ছাত্রদলের সভাপতি নুর হাসান সুমন, সাধারণ সম্পাদক জাকারিয়া ইসলাম জিম, জেলা সাধারণ সম্পাদক শরিফ নেওয়াজ জোহা, মহানগর ছাত্রদলের সহ-সভাপতি নোমান হাসান, সিরাজ উদ দৌলা ডন, কারমাইকলে কলেজের সভাপতি রবিউল ইসলাম রবি, রংপুর সরকারি কলেজের সভাপতি সুজন খান প্রমুখ। এসময় রংপুর মহানগর ও জেলা বিএনপি, যুবদল স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, মহিলা দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বিভিন্ন উপজেলা, থানা, ওয়ার্ড, কলেজ থেকে আনন্দ র‌্যালি নিয়ে রংপুর নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এসে ছাত্র সমাবেশে মিলিত হয়। এদিকে ছাত্রদলের প্রতিষ্টাবার্ষিকী উপলক্ষে দলীয় কার্যালয়ের সামনে জল কামনের গাড়ী বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করেছে আরপিএমপি।

ছাত্রসমাবেশে বক্তারা বলেন, বিএনপির চেয়ারপার্সন তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎস না দেওয়া হলে কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে ছাত্রদল। এ সময় বক্তারা নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তির জন্য দলীয় সকল কর্মসূচিতে রাজপথে থাকার আহ্বান জানান।

এ জাতীয় আরও খবর

আগস্টে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট: তথ্য উপদেষ্টা

নতুন প্রস্তাব দিয়েছে ইরান, ফোনের অপেক্ষায় ট্রাম্প

নির্বাচনের পর নতুন কৌশলে জামায়াতে ইসলামী, তৃণমূল জোরদারে পুনর্গঠন

জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সরকারে ব্যস্ততা, দলীয় কার্যক্রমে ভাটা—বিএনপিতে পুনর্গঠনের তাগিদ

সতর্কতা জারির পরদিনই শাহজালাল বিমানবন্দরের রানওয়েতে ঢুকে পড়লেন যুবক

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ইউরেনিয়াম লোডিং শুরু

ধর্ষণ মামলার বাদীর সঙ্গে আদালতেই আসামির বিয়ে, পরে জামিন মঞ্জুর

মমতাকে জেতাতে ‘নকল আঙুল’ কেনার অভিযোগ, অস্বীকার তৃণমূলের

মুক্তিযোদ্ধা পরিবারের কেউ জামায়াতে যুক্ত হলে ‘দ্বিগুণ অপরাধ’—সংসদে ফজলুর রহমান

মূত্রনালিতে পাথর ধরা পড়ায় সারজিস আলমের অস্ত্রোপচারের সিদ্ধান্ত

সংসদে ফজলুর রহমানের বক্তব্যের প্রতিবাদে সরব বিরোধীদলীয় নেতা