,

ঘরে ঢুকে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, একজন কারাগারে

news-image

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী সদর উপজেলায় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় মো. দাউদ নামের এক যুবককে কারাগারে পাঠানো হয়েছে। আজ শনিবার দুপুরে তাকে কারাগারে পাঠায় পুলিশ। তিনি চরমটুয়া ইউনিয়নের বাসিন্দা।

এজাহার সূত্রে জানা যায়, গৃহবধূর স্বামী ঢাকায় চাকরি করেন। গ্রামের বাড়িতে একা থাকেন ওই নারী। এ সুযোগে গত বৃহস্পতিবার রাতে দাউদসহ চারজন তার ঘরে তাকে ধর্ষণ করেন। বিষয়টি স্থানীয় চেয়ারম্যানকে জানান তিনি। পরে তার পরামর্শে চারজনকে আসামি করে গতকাল শুক্রবার রাতে ধর্ষণের মামলা করেন।

সদর থানার পরিদর্শক (তদন্ত) জাকির হোসেন বলেন, মামলার পরপরই আসামি দাউদকে গ্রেপ্তার করা হয়। অন্য তিন আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে। গৃহবধূর স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসাপাতালে পাঠানো হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর