,

শৈলকুপায় ফের নির্বাচনী সহিংসতা, নিহত ১

news-image

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের শৈলকুপায় এক দিনের ব্যবধানে আবারও নির্বাচনী সহিংসতায় একজন নিহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় আরেকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ শনিবার বিকেল ৪টার দিকে উপজেলার সারুটিয়া ইউনিয়নের ভাটবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত জসিম (৩৫) ভাটবাড়িয়া গ্রামের বাসিন্দা। তিনি সারুটিয়া ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মাহমুদুল হাসান মামুনের সমর্থক। এর আগে গতকাল শুক্রবার সন্ধ্যায় মামুন ও বিদ্রোহী প্রার্থী জুলফিকার কায়সার টিপুর সমর্থকদের মধ্যে সংঘর্ষে মামুনের এক সমর্থক নিহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সারুটিয়া ইউনিয়নের ভাটবাড়িয়া গ্রামে আধিপত্য নিয়ে মামুন ও টিপুর সমর্থকদের মধ্যে কয়েকদিন ধরে উত্তেজনা চলছে। গতকাল উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এর জেরে শনিবার বিকেলে মামুনের সমর্থক জসিম ও মিলনকে ছুরিকাঘাত করা হয়। তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক জসিমকে মৃত ঘোষণা করেন।

নিহতের চাচাতো ভাই মুক্তার হোসেন বলেন, জসিম ও মিলন বাড়ির পাশে দাঁড়িয়েছিলেন। কিছু বুঝে ওঠার আগেই অতর্কিতে তাদের ওপর হামলা চালানো হয়।

নৌকার প্রার্থী মাহমুদুল হাসান মামুন বলেন, ‘বিদ্রোহী প্রার্থী টিপুর সমর্থকরা জসিম ও মিলন নামে আমার দুই সমর্থককে ছুরিকাঘাত করে।’ তবে বিষয়টি নিয়ে জুলফিকার কায়সার টিপুর মুঠোফোনে একাধিকবার কল দিলেও সাড়া পাওয়া যায়নি।

সহিংসতা এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে এবং একজনকে আটক করা হয়েছে বলে জানান শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম।

 

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়