বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শীতে খান সুস্বাদু খেজুর গুড়ের পায়েস

news-image

নিউজ ডেস্ক : শীতে খেজুর গুড়ের চাহিদা কম-বেশি সবারই থাকে। কারণ এসময় প্রায় সকলেই পিঠাসহ নানা রকমের মিষ্টি জাতীয় খাবারের আয়োজন করে থাকেন। আর শীতকালে এসব মিষ্টান্ন তৈরির অন্যতম উপকরণ হলো খেজুর গুড়। বিভ্ন্নি রকমের মিষ্টি জাতীয় খাবারের মধ্যে বাঙালির জনপ্রিয় খাবার হলো পায়েস। আর খেজুর গুড়ের পায়েস হলে তো কথায় নাই। শীতের সকালে গরম গরম খেজুর গুড়ের পায়েস, আহ!

চলুন জেনে নিই মজাদার এই পায়েস রান্নার প্রণালী-
উপকরণ
১. দুধ দেড় লিটার
২. আতপ চাল আধা কাপ
৩. গুড় দেড় কাপ
৪. চিনি স্বাদমতো
৫. লবণ ১ চিমটি
৬. তেজপাতা, এলাচ ও দারুচিনি ১টি করে।
পদ্ধতি
চাল ১০ মিনিট পানিতে ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিন। এরপর একটি পাত্রে দুধ জ্বাল দিন। দুধে পরিমাণমতো লবণ, পরিমাণের অল্প অংশ গুড় ও চাল দিয়ে দ্রুত নাড়তে থাকুন। এতে পায়েস গাড়ো এবং আঠালো হবে, যা খেতে ভালো লাগবে। চাল ভালোভাবে সেদ্ধ হলে বাকি গুড় দিয়ে দিন। এরপর কিছুক্ষণ জ্বাল করে চুলা বন্ধ করে দিন। ওপরে কিসমিস, বাদাম দিয়ে পরিবেশন করুন মজাদার খেজুর গুড়ের পায়েস।

এ জাতীয় আরও খবর

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত সংসদের চিঠির পর

দিল্লির আন্দোলনের প্রভাব, মুম্বাইয়ে সমাবেশে নিষেধাজ্ঞা

দিল্লির বিক্ষোভ তীব্র, প্রশ্নপত্র ফাঁসে কঠোর ব্যবস্থা নেবেন মোদি

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

ঢাকার বায়ুমানে উন্নতি, দূষিত শহরের তালিকায় ৫৫তম

নতুন নৌপ্রধান পেলেন ভাইস অ্যাডমিরাল পদমর্যাদা

মেসির বিদায়ী ম্যাচ চায় স্পেন

বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না

১০ জেলায় ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

১০৭ ঘণ্টা পর বন্ধ কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ইয়ামালকে মেসির অনুপ্রেরণার বার্তা

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল