,

ভিন্ন স্বাদের সবজির কোরমা

news-image

অনলাইন ডেস্ক : কোরমা শুধু মাংস দিয়েই নয়, সবজি দিয়েও হয়। এছাড়া বিভিন্ন ধরনের মাছ কিংবা ডিম দিয়েও রান্না করা যায় কোরমা। তবে শীতের এই সময়ে বাজারে পাওয়া যাচ্ছে নানা ধরনের সবজি। সেসব দিয়ে খুব সহজেই রান্না করতে পারবেন সবজির কোরমা।

চলুন আজ জেনে নেই সবজির কোরমা রেসিপিটি সম্পর্কে-

প্রয়োজনীয় উপকরণ-

ফুলকপির টুকরা- ৩ কাপ

শালগম- ২ কাপ

গাজর- ১ কাপ

মটরশুঁটি- ২ কাপ

ভাঁজ খোলা পেঁয়াজ- ১ কাপ

মাশরুম- ১ কাপ

বাঁধাকপি- দেড় কাপ

টকদই- ১ কাপ

আদা বাটা- ২ টেবিল চামচ

রসুন বাটা- ১ টেবিল চামচ

পেঁয়াজ বাটা- ৩ টেবিল চামচ

পেঁয়াজ কুচি- ১ টেবিল চামচ

ধনিয়া গুঁড়া- ২ টেবিল চামচ

গরম মসলা গুঁড়া- ২ চা চামচ

কাঁচা মরিচ চেরা- ১০ টি

লেবুর রস- ৩ টেবিল চামচ

চিনি- সামান্য

তেল-ঘি- পরিমাণমতো

পোস্ত ও বাদাম বাটা- ১ টেবিল চামচ করে

লবন- স্বাদমতো।
প্রস্তুত পদ্ধতি-

প্রথমে ফুলকপি ও শালগম তেলে ভেজে নিন। এরপর গাজর আলাদা করে সেদ্ধ করে নিন। বাঁধাকপি-মটরশুঁটি ভাঁপিয়ে নিন। মাশরুম ফুটন্ত গরম পানিতে দিয়ে বলক তুলে নিন। একটি কড়াইতে ঘি-তেল, পেঁয়াজ কুচি দিয়ে ভেজে বাদামি হয়ে এলে গরম মসলা ছাড়া বাটা মসলা দিয়ে কষিয়ে নিন। এবার দই, চিনি ও লবণ দিয়ে ফেটিয়ে কষানো মসলা দিয়ে অনবরত নাড়তে থাকুন। এরপর সবজি, লেবুর রস, কাঁচা মরিচ ও পেঁয়াজ দিয়ে ঢেকে মৃদু আঁচে রান্না করুন। সবজি সেদ্ধ হলে পোস্ত ও বাদাম বাটা গরম মসলা গুঁড়া দিয়ে নেড়ে ঢেকে রাখুন। হয়ে এলে নামিয়ে পরিবেশন করুন।

 

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়