,

হেফাজতে যারা আছেন তারা ‘৭১-এর ঘাতক দালালদের বংশধর : সংস্কৃতি প্রতিমন্ত্রী

news-image

কিশোরগঞ্জ ব্যুরো : সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ বলেছেন, হেফাজতে ইসলামে যারা আছেন, যারা একাত্তরে ঘাতক দালাল ছিলেন; তাদেরই বংশধর।

বুধবার রাতে কিশোরগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা যুব কমান্ড আয়োজিত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে বিএনপিদলীয় প্রার্থীকে হেফাজতে ইসলামের সমর্থন জানানোর দৃষ্টান্তও তুলে ধরেন।

তিনি আরও বলেন, কিশোরগঞ্জে শহীদ সৈয়দ নজরুল ইসলামের নামে একটি স্মৃতি কেন্দ্র স্থাপন করা হবে বলেও জানান।

কিশোরগঞ্জ জেলা যুব কমান্ডের সভাপতি, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম টিটুর সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে ১৩ বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা জানানো হয়।

এ সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম ও পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য