,

ফোনালাপ ফাঁস : আ.লীগ নেতার বিরূপ মন্তব্যের প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ

news-image

দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি : কুমিল্লার দেবিদ্বারে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ সম্পর্কে নানা বিরূপ মন্তব্যের প্রতিবাদে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোশন আলী মাস্টারের কুশপুত্তলিকা দাহ করেছে উত্তেজিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।

আজ মঙ্গলবার রাত ৮টায় দেবিদ্বার স্কয়ার হাসপাতাল সংলগ্ন থেকে একটি প্রতিবাদ ও মশাল মিছিল বের হয়। পরে নেতাকর্মীরা নিউমার্কেট স্বাধীনতা চত্ত্বরে গিয়ে রোশন আলী মাস্টারের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করে তার ছবিতে জুতার মালা পরিয়ে কুশপুত্তলিকা দাহ করে।

প্রতিবাদ সভায় উপস্থিত নেতাকর্মীরা বলেন, একজন দায়িত্ববান নেতা পদে থেকে দল নিয়ে যেভাবে বিরুপ মন্তব্য করেছেন তা নিন্দনীয় ও অত্যান্ত জঘন্য। তারা তার মন্তব্যের প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন।

জানা গেছে, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোশন আলী মাস্টার এবং বিএনপি দলীয় দেবিদ্বার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রুহুল আমীনের কথোপকথনের একটি অডিও গতকাল সোমবার মধ্যরাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

ভাইরাল হওয়া বক্তব্যে রোশন আলী মাস্টার বিএনপি নেতার সঙ্গে নিজ দলের বিরুদ্ধে চরম আপত্তিকর কথা বার্তা বলতে শোনা যায়। সেখানে তিনি বলেন, ‘যারা নৌকা করে সব রাজাকারের বাচ্চা। কী করবেন? যে দেশে টাকা দিলে নমিনেশন পাওয়া যায়, যে দেশে টাকা দিলে মন্ত্রিত্ব পাওয়া যায়, যে দেশে টাকা দিলে সব আকাম চলে। এতে কুমিল্লা উত্তর জেলাসহ দেবিদ্বার উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মাঝে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রায়ত্ত ৩ ব্যাংকে নতুন এমডি

‘জেলার ২’ ১১ দিনেই ৭০০ কোটি আয়

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, ভর্তি ২২১৮

আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা

ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহার এবং তাকে অপসারণের দাবি টিআইবির

৭ নভেম্বর সারা দেশে র‍্যালি করবে বিএনপি

আইজিপিকে বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাইতে হবে

ধ্বংসস্তূপের মধ্য থেকে অর্থনৈতিক পুনর্গঠনে কাজ চলছে : হুইপ দুলু

‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের যে ব্যাখ্যা দিলো পুলিশ সদর দপ্তর

মানবতাবিরোধী অপরাধ: প্রথমবার বিচারের মুখোমুখি হচ্ছেন মির্জা আজম-আমু-শাজাহান

চার দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী

গোলাপি আভায় জয়া আহসান