,

নিজ বাসভবনেই শায়িত হবেন জয়নাল হাজারী

news-image

ফেনী প্রতিনিধি : আলোচিত রাজনীতিক জয়নাল হাজারীকে ফেনীর বাসভবন মুজিব উদ্যানেই সমাহিত করা হবে। এর আগে মুজিব উদ্যানে দাফনের জন্য তিনি এক বক্তব্যে ফেনীবাসী ও তার স্বজনদের প্রতি অনুরোধ করেছিলেন।

জয়নাল হাজারীর ভাতিজা সাবেক কাউন্সিলর টিটু হাজারী জানান, মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় ফেনী সরকারি পাইলট স্কুল মাঠে জানাজা অনুষ্ঠিত হবে। পরে ফেনী শহরের মাস্টারপাড়ায় জয়নাল হাজারীর নিজ বাসভবনের সামনে মুজিব উদ্যানে তার মরদেহ দাফন করা হবে।

এর আগে সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।

জয়নাল হাজারীর মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগ ও বিভিন্ন সংগঠন শোক জানিয়েছে।

জয়নাল হাজারী ১৯৮৪ থেকে ২০০৪ সাল পর্যন্ত ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। ফেনী-২ (সদর) আসন থেকে ১৯৮৬, ১৯৯১ এবং ১৯৯৬ সালে টানা তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন। সর্বশেষ দায়িত্ব পান আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে।

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর