,

নতুন বছরে বদলে যাবে প্রেমের সংজ্ঞা!

অনলাইন ডেস্ক : করোনার কারণে আমাদের জীবন অনেকটাই পাল্টে গেছে। ঘরবন্দী থেকে পারস্পরিক সম্পর্কগুলোও যেন বদলে যাচ্ছে। যারা প্রিয়জন বা প্রেমিকা রয়েছে, বহুদিন সামনাসামনি দেখা না হওয়ার ফলে কোথাও যেন সম্পর্কের তাল কাটছে। যারা নতুন করে প্রেমে পড়তে চান, তাদের হাতে ডেটিং অ্যাপ। এভাবে সম্পর্ক নাকি বদলে যাচ্ছে প্রতিনিয়িত। সম্প্রতি এক সমীক্ষাতে এমনই তথ্য উঠে এসেছে।

সমীক্ষা অনুযায়ী, নতুন প্রজন্মের ছেলেমেয়েদের কাছে নাকি প্রেমের সংজ্ঞা একেবারেই অন্যরকম। দ্রুত ইন্টারনেটের যুগে সবকিছুতেই এখন তাড়াহুড়ো। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রেম হচ্ছে রাতারাতি। আবার এক মেসেজেই ব্রেকআপ। নতুন প্রজন্মের কাছে প্রেম মানে শুধুই অপশনের পেছনে দৌঁড়। আজ একজন তো, কাল আরেকজন। শুদ্ধ প্রেম যেন হারাতে বসেছে এই প্রজন্মের হাতে।

এই সমীক্ষা চালানো হয় পাঁচ হাজার ছেলেমেয়ের ওপর। এতে দেখা গেছে, প্রেম নিয়ে বেশিরভাগই দ্বিধাদ্বন্দ্বে রয়েছেন। প্রেমে বিশ্বাসী না হলেও, সম্পর্ককে অন্য সংজ্ঞা দিচ্ছেন তারা।

সমীক্ষা থেকে পাওয়া তথ্য অনুযায়ী প্রেমেরে সংজ্ঞায় তরুণরা যা বলছেন-

ওপেন রিলেসনশিপ : প্রেমে আবদ্ধ থাকাটা একেবারেই পছন্দ নয় নতুন প্রজন্মের। বরং তারা মুক্ত সম্পর্কে থাকতে চান। লাভ ও লোকসান দেখেই প্রেমের ব্যাপারে সিদ্ধান্ত নিতে চায় এই প্রজন্ম।

হবি রিলেশন : সম্পর্কের দুনিয়ায় এটি একেবারেই নতুন। হবি বা শখ মিলিয়ে দেখে সাক্ষাৎ, তারপর আড্ডা। আর সেটা যদি জমে যায়, তাহলে সম্পর্ক এগিয়ে চলবে।

শুধুই বন্ধুত্ব : কাউকে ভালো লাগলে প্রেম নয় বরং গুরুত্ব দিচ্ছে বন্ধুত্বকেই। এমন মানুষের সংখ্যাও নেহাত কম নয়।

হুকআপ : এই শব্দটা একেবারেই নতুন নয়। ডেটিং অ্যাপের যুগে উঠতি বয়সের ছেলেমেয়েরা হুকআপে বেশ স্বাচ্ছন্দ্য। প্রেম, ব্রেকআপের ফাঁদে না পড়ে শুধু শরীরী খেলায় মত্ত হতেই বেশি আগ্রহী হচ্ছেন ছেলেমেয়েরা।

 

এ জাতীয় আরও খবর

ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন আজ

মাদ্রাসা শিক্ষককে থাপ্পড় দেওয়া রুমিকে গ্রেপ্তার করতে পুলিশের অভিযান

এভারটনকে হারিয়ে ম্যানসিটিকে ধরে ফেলল আর্সেনাল

নিউজিল্যান্ডকে হারিয়ে টি-টোয়েন্টিতে অনন্য মাইলফলক ভারতের

রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের প্রস্তুতি সম্পন্ন

সংবিধান সংশোধনে নোট অব ডিসেন্ট পরিবর্তনের প্রস্তাব দিতে বললেন সালাহউদ্দিন আহমদ

তারেক রহমানের সফরে বাংলাদেশ-জাপান অর্থনৈতিক সম্পর্ক জোরদারের প্রত্যাশা

সৃজনশীল শিল্পকে অর্থনীতির চালিকাশক্তি করতে চায় সরকার: অর্থমন্ত্রী

আপনার পানির বোতল কতদিন পরপর পরিষ্কার করবেন?

হুথি হামলার জেরে তেলের দাম গত ৬ মাসের মধ্যে সর্বোচ্চ

একজন চট্টগ্রাম থেকে বিমানে করে শিউলি ফুল পাঠিয়েছে : পরীমনি

কক্সবাজারে স্বস্তি খুঁজে পায় মিমের মন