,

নারায়ণগঞ্জ জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক রবি

news-image

নিজস্ব প্রতিবেদক : সিটি নির্বাচনকালে নারায়ণগঞ্জ জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে ১ নং যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম রবিকে। জেলা বিএনপির আহ্বায়ক তৈমূর আলম খন্দকার নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে অংশগ্রহণ করার কারণে তাঁর স্থলে নতুন ‘ভারপ্রাপ্ত আহ্বায়ক’নিয়োগ দেওয়া হয়েছে।

রোববার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর পাঠানো এক চিঠিতে এ তথ্য জানানো হয়। চিঠিতে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মনিরুল ইসলাম রবিকে ভারপ্রাপ্ত আহ্বায়ক পদে দায়িত্ব প্রদান করা হলো। আপনি নারায়ণগঞ্জ জেলা বিএনপিকে শক্তিশালী ও সু-সংগঠিত করতে যথাযথ ভূমিকা পালন করতে সক্ষম হবেন বলে কেন্দ্রীয় নেতৃবৃন্দ আশা রাখে। এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।’

দলের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন তৈমুর আলম খন্দকার। রোববার রাতে আজকের পত্রিকাকে তিনি বলেন, নির্বাচনকালীন একজনকে পদে বসানোর জন্য আমিই দলকে বলেছিলাম। নির্বাচনকালে দলীয় কর্মসূচি বন্ধ থাকতে পারে না। আবার নির্বাচনের কাজও করতে হবে। আচরণবিধিরও একটা বিষয় আছে। সেটা বিবেচনায় নিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দায়িত্ব পাওয়ার কথা জানিয়েছেন ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবিও। আজকের পত্রিকাকে তিনি জানান, চিঠিতে স্পষ্ট ভাবে ভারপ্রাপ্ত আহ্বায়ক পদে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তবে তৈমূর ভাইয়ের বিষয়ে চিঠিতে কোন কিছু উল্লেখ করা হয়নি।

চিঠিটির অনুলিপি ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ ও সহ-সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের কাছে দেওয়া হয়েছে।

মনিরুল ইসলাম রবি আরও বলেন, চিঠিটি ইস্যু করা হয়েছে ২৫ ডিসেম্বর। রোববার ফোনে জানানো হয়েছে। কেন্দ্রে গিয়ে রুহুল কবির রিজভী আমার হাতে এই চিঠিটি তুলে দিয়েছেন। পরে দেখতে পেয়েছি আমাকে জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক পদে দায়িত্ব প্রদান করা হয়। তবে তৈমূর ভাইয়ের ব্যাপারে কোন কিছু স্পষ্ট করা হয়নি।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য