,

ভোটের দিন মারা গেলেন মেম্বার প্রার্থী

news-image

কর্ণফুলী সংবাদদাতা : ইউপি নির্বাচনে ভোটের দিন ভোরে মারা গেছেন চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী মো. মনির উদ্দিন তালুকদার। রোববার ভোরে তার নিজ বাড়িতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি। এদিকে সকাল ৮টায় কর্ণফুলীর চার ইউপিতে ভোটগ্রহণ শুরু হয়।

মনির উদ্দিন তালুকদার কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী হয়ে ফুটবল মার্কায় প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। ভোটের মাঠে প্রচার-প্রচারণায় সরব ছিলেন তিনি। ভোটগ্রহণের আগে তার হঠাৎ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বিষয়টি নিশ্চিত করে রিটার্নিং কর্মকর্তা রকর চাকমা বলেন, ‘ভোরে নিজ বাড়িতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান সদস্য প্রার্থী মো. মনির উদ্দিন তালুকদার। তিনি শেষদিন পর্যন্ত ভোটের মাঠে সরব ছিলেন। নির্বাচনে যদি তিনি জয়ী হন তবে সেখানে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। প্রার্থীর মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। তারপরেও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষ হয়েছে।’

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর