,

এবারও ব্যালটে ‘খালেদা জিয়ার মুক্তি চাই’ সিল

news-image

অনলাইন ডেস্ক : এবার নোয়াখালীর কবিরহাট উপজেলার নরোত্তমপুর ও সুন্দলপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর তিনটি ব্যালটে ‘খালেদা জিয়ার মুক্তি চাই’ লেখা ও সিল রয়েছে। এর মধ্যে একটি ব্যালটে সিল ও দুটিতে হাতের লেখা পাওয়া গেছে।

রবিবার বিকেল থেকে ওই দুই ইউনিয়নের ভোট গণনার সময় ওই তিনটি ব্যালট পাওয়া যায়। এর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

জানা গেছে, তিনটি ব্যালটের দুটিই পাওয়া গেছে নরোত্তমপুর ইউনিয়নে। এর মধ্যে একটিতে কবিরহাট উপজেলা ছাত্রদলের পক্ষে ‘খালেদা জিয়ার মুক্তি চাই’ সিল, আরেকটিতে হাতে লেখা। অন্যদিকে, সুন্দলপুরে পাওয়া ব্যালটে হাতেই লেখা ছিল।

কবিরহাট উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মনিরুল ইসলাম বলেন, ‘এমন ব্যালট পাওয়া গেলে তা বাতিল বলে গণ্য করা হয়। এ ব্যালটগুলোও বাতিল করা হয়েছে।’

জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রহমান বলেন, ‘খালেদা জিয়ার মুক্তির দাবিতে সারা দেশে দলীয় নেতা কর্মীরা আন্দোলন করছেন। তাই আবেগে কোনো নেতা বা কর্মী এ কাজ করেছে বলে প্রতীয়মান হয়। এর আগেও এ ধরনের লেখা সংবলিত ব্যালট পেপার পাওয়া গেছে।’

এর আগে, তৃতীয় ধাপে নারায়ণগঞ্জের সোনারগাঁ ইউনিয়ন পরিষদ নির্বাচনে একটি ব্যালট পেপারে ‘খালেদা জিয়ার মুক্তি চাই’ লেখা সিল পাওয়া গেছে।

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর