,

বান্দরবানে নিখোঁজ ২ পর্যটকের মধ্যে একজনের মরদেহ উদ্ধার

news-image

বান্দরবান প্রতিনিধি : বান্দরবানের সাঙ্গু নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া ২ পর্যটকের মধ্যে আদনীন বিনতে জহিরের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকাল ৯টার দিকে তারাছা এলাকায় ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরিরা।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার সকাল সাড়ে আটটার দিকে নিখোঁজ হওয়া দুই পর্যটক আহনাফ আকিব ও আদনীন বিনতে জহিরকে উদ্ধারে তারাছা এলাকায় নদীতে অভিযান শুরু করে চট্টগ্রাম থেকে আসা দুইজন ডুবুরিসহ ফায়ার সার্ভিসের কর্মীরা। অভিযান শুরুর আধাঘণ্টা পর ৯টার দিকে ঘটনাস্থল থেকে নিখোঁজ পর্যটক আদনীন বিনতে জহিরের মরদেহ উদ্ধার করা হয়। নিখোঁজ আরেক পর্যটক আহনাফ আকিবকে উদ্ধারে ডুবুরিরা অভিযান চালাচ্ছে।

বান্দরবান ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার নাজমুল আলম জানান, নিখোঁজ ২ পর্যটকের মধ্যে একজনকে উদ্ধার করেছে ডুবুরিরা। অন্যজনকে উদ্ধারে অভিযান চলছে।

উল্লেখ্য, শুক্রবার দুপুরে নারায়ণগঞ্জ থেকে বেড়াতে আসা ১০ জন পর্যটক সাঙ্গু নদীতে নৌকা ভ্রমণে গেলে তারাছা এলাকায় স্বচ্ছ পানি দেখে নদীতে গোসল করতে নামে। এসময় পরিবারের ১ সদস্য পানিতে ডুবে যেতে লাগলে তাকে বাঁচাতে গিয়ে পানিতে ডুবে যায় আরও ৫ ভাইবোন। পরে স্থানীয়রা ৩ জনকে উদ্ধার করলেও তাদের মধ্যে একজন মারা যায় এবং দুইজন নিখোঁজ হয়।

 

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর