,

বকশীগঞ্জে বিদ্রোহী দুই চেয়ারম্যান প্রার্থী বহিষ্কার

news-image

বকশীগঞ্জ (জামালপুর) সংবাদদাতা : দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বকশীগঞ্জে দুই বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী হামিদুর রহমান ফটিক ও মেহেজাবিন বিনতে অরিনকে বহিষ্কার করা হয়েছে। হামিদুর রহমান ফটিক বগারচর ইউনিয়ন যুবলীগের সভাপতি ও মেহেজাবিন বিনতে অরিন জামালপুর জেলা যুব মহিলা লীগের সহ সম্পাদক। আসন্ন ইউপি নির্বাচনে ফটিক বগারচর ও অরিন নিলাক্ষিয়া ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী হয়েছেন।

গতকাল শুক্রবার সন্ধায় মেহেজাবিন বিনতে অরিনকে বহিষ্কার করেন জেলা যুব মহিলা লীগের সভাপতি ফারহানা সোমা ও সাধারণ সম্পাদক নাজমীন আক্তার। পরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন জেলা যুব মহিলা লীগের দপ্তর সম্পাদক মোছা. শারমীন আক্তার।

একই কারণে বগারচর ইউনিয়ন যুবলীগের সভাপতি হামিদুর রহমান ফটিককে বহিষ্কার করা হয়েছে। শুক্রবার রাতে উপজেলা যুবলীগের আহবায়ক শ্রী নেপালচন্দ্র সাহা ও যুগ্ন আহবায়ক আলাল উদ্দীন স্বাক্ষরিক পত্রে তাকে বহিষ্কার করা হয়।

উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বহিষ্কারের কপি সাংবাদিকদের হাতে তুলে দেন যুবলীগের আহবায়ক নেপাল চন্দ্র সাহা, যুবলীগ নেতা ফরহাদ হোসেন পলাশ ও শামীম খন্দকার।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড