,

ভারতের উত্তর প্রদেশে রাত্রীকালীন কারফিউ

news-image

অনলাইন ডেস্ক : করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের বিস্তার ঠেকাতে ভারতের মধ্যপ্রদেশের পর এবার উত্তর প্রদেশেও রাত্রীকালীন কারফিউ জারি করা হয়েছে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি প্রতিবেদনে আজ শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত এই কারফিউ বলবৎ থাকবে। শনিবার থেকে রাত্রীকালীন কারফিউয়ের সিদ্ধান্ত কার্যকর করা হবে।

এছাড়া বিয়ে এবং কোনো ধরনের জন সমাবেশে ২০০ জনের বেশি মানুষ অংশ নিতে পারবেন না এবং যেকোনো জন সমাবেশে অংশগ্রহণকারীদের যথাযথ স্বাস্থ্যবিধি মানতে হবে বলে উত্তর প্রদেশের সরকার নির্দেশনা জারি করেছে। এছাড়া উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ স্থানীয় দোকানদার ও ব্যবসায়ীদের ‘মাস্ক ছাড়া পণ্য বিক্রি নয়’ নীতি অনুসরণ করার অনুরোধ জানিয়েছেন বলে প্রাদেশিক সরকারি সূত্রে জানা গেছে।

এর আগে বৃহস্পতিবার মধ্যপ্রদেশেরও ওমিক্রন ঠেকাতে রাত্রিকালীন কারফিউ জারি করা হয়।

এনডিটিভির প্রতিবেদনে আরও বলা হয়, ভারতে এ পর্যন্ত ৩৫৮ জনের শরীরে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন শনাক্ত হয়েছে।

করোনা মহামারির নতুন ধরন ওমিক্রন বিশ্বের ১০৬ দেশে ছড়িয়ে পড়েছে। ইউরোপের বেশ কিছু দেশে এটি বর্তমানে তাণ্ডব দেখাচ্ছে। সুইডেন, পর্তুগাল ও যুক্তরাজ্যে বিদ্যুৎগতিতে ছড়িয়ে পড়েছে সংক্রমণ। অন্যান্য দেশে এটি ছড়িয়ে পড়বে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য