,

বুস্টার ডোজ নিতে নিবন্ধনের প্রয়োজন নেই: সেব্রিনা ফ্লোরা

news-image

গাজীপুর প্রতিনিধি : করোনা টিকার বুস্টার ডোজ নিতে প্রয়োজন নেই কোনো নিবন্ধনের। সারাদেশে দ্বিতীয় ডোজ নেওয়াদের কাছে শিগগির চলে যাবে এসএমএস।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এসব কথা জানিয়েছেন।

বুধবার (২২ ডিসেম্বর) সকালে গাজীপুরের শ্রীপুর উপজেলার মুলাইদ এলাকায় অবস্থিত এক্সিউটিভ গ্রিনটেক্স কারখানায় শ্রমিকদের করোনা টিকাদান কর্মসূচি উদ্বোধন করে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বুস্টার ডোজ দিতে টিকার কোনো সংকট দেখা দেবে না। দেশে পর্যাপ্ত টিকা মজুত রয়েছে। শঙ্কিত হওয়ার কিছু নেই। গ্রাম পর্যায়েও টিকা নেওয়া মানুষ বুস্টার ডোজ পাবে।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রণয় ভূষণ দাস জানান, ৬০ বছর বয়সের ঊর্ধ্বে যারা করোনা টিকার দ্বিতীয় ডোজ সম্পন্ন করেছেন, পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত প্রথমে তারা টিকা নেওয়ার সুযোগ পাবেন।

এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের ঢাকা বিভাগীয় পরিচালক ডা. বেলাল হোসেন, ন্যাশনাল নিউট্রিশন সার্ভিসেসের পরিচালক ডা. মোস্তাফিজুর রহমান, গাজীপুর জেলার সিভিল সার্জন ডা. খায়রুজ্জামান প্রমুখ।

এ দিন কারাখানার তিন হাজার শ্রমিককে অ্যাস্ট্রাজেনেকরি টিকা দিয়ে ১ম ডোজ দেওয়া হয়।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য