বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্তদের ৭৩ শতাংশের ওমিক্রন শনাক্ত

news-image
বাংলা প্রেস, নিউ ইয়র্ক : যুক্তরাষ্ট্রে নতুন ভ্যারিয়্যান্ট ওমিক্রনে আক্রান্তের সংখ্যা বাড়ছেই। স্থানীয় সময় সোমবার দেশটির রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) জানিয়েছে এখন পর্যন্ত ওমিক্রনে আক্রান্তের সংখ্যা ৭৩ শতাংশের বেশি হয়ে গেছে।  ্মার্কিন সংবাদমাধ্যম বাংলা প্রেস এ খবর জানিয়েছে।সিডিসি জানায়, ১৮ ডিসেম্বর শেষ হওয়া সপ্তাহটিতে যুক্তরাষ্ট্রজুড়ে ৭৩ দশমিক ২ শতাংশ করোনা রোগীর ওমিক্রন শনাক্ত হয় এবং ২৬ দশমিক ৬ শতাংশের ডেল্টা ভ্যারিয়্যান্টের করোনা ধরা পড়ে।
যুক্তরাষ্ট্রের উত্তর-পশ্চিম এবং দক্ষিণ-পূর্ব এলাকার কিছু কিছু অঞ্চলে ওমিক্রন ৯৫ শতাংশের বেশি হয়ে গেছে বলে জানিয়েছে সিডিসি।যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত পাঁচ কোটি ১০ লাখ ৯৭ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। করোনায় দেশটিতে মৃত্যু হয়েছে আট লাখ সাত হাজার ৯৪৫ জনের। জন্স হপকিন্স ইউনিভার্সিটি এ তথ্য জানিয়েছে।
এ ছাড়া ১১ ডিসেম্বর শেষ হওয়া আগের সপ্তাহে আক্রান্তদের ১২ দশমিক ৬ শতাংশ ওমিক্রন ছিল আর ৮৭ শতাংশই ছিল ডেল্টা ভ্যারিয়্যান্ট।সিডিসির মতে, তারও আগের সপ্তাহে যুক্তরাষ্ট্রজুড়ে ওমিক্রন ছিল প্রায় তিন শতাংশ। তা ছাড়া ৪ ডিসেম্বর শেষ হওয়া সপ্তাহে নতুন আক্রান্তদের মধ্যে ওমিক্রন এক শতাংশেরও কম ছিল।

এ জাতীয় আরও খবর

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত সংসদের চিঠির পর

দিল্লির আন্দোলনের প্রভাব, মুম্বাইয়ে সমাবেশে নিষেধাজ্ঞা

দিল্লির বিক্ষোভ তীব্র, প্রশ্নপত্র ফাঁসে কঠোর ব্যবস্থা নেবেন মোদি

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

ঢাকার বায়ুমানে উন্নতি, দূষিত শহরের তালিকায় ৫৫তম

নতুন নৌপ্রধান পেলেন ভাইস অ্যাডমিরাল পদমর্যাদা

মেসির বিদায়ী ম্যাচ চায় স্পেন

বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না

১০ জেলায় ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

১০৭ ঘণ্টা পর বন্ধ কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ইয়ামালকে মেসির অনুপ্রেরণার বার্তা

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল