,

ইসি গঠনে বিকেলে শুরু হচ্ছে সংলাপ

news-image

সিইসি কে এম নূরুল হুদার নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হচ্ছে আগামী ১৪ ফেব্রুয়ারি। পরবর্তী নির্বাচন কমিশন গঠনের কাজ শুরু করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। নতুন নির্বাচন কমিশনারদের নির্ধারণের জন্য রাজনৈতিক দলগুলোর মতামত নিতে সোমবার (২০ ডিসেম্বর) বিকেল থেকে বঙ্গভবনে সংলাপ শুরু হচ্ছে।

প্রথম দিন সোমবার (২০ ডিসেম্বর) বিকেলে জাতীয় সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টির সঙ্গে সংলাপে বসবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। একদিন বাদে ক্ষমতাসীন আওয়ামী লীগ জোটের শরিক জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সঙ্গে আলোচনায় বসবেন রাষ্ট্রপতি।

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান কাজী ফিরোজ গণমাধ্যমকে জানান, চেয়ারম্যান জি এম কাদেরের নেতৃত্বে দলটির ৮ সদস্যের প্রতিনিধি দল বিকেল ৪টায় বঙ্গভবনে যাবে। জাতীয় পার্টির প্রতিনিধি দলে অন্য সদস্যের মধ্যে রয়েছেন- জি এম কাদের, আনিসুল ইসলাম মাহমুদ, এ বি এম রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশীদ, মুজিবুল হক চুন্নু, সালমা ইসলাম, মশিউর রহমান রাঙ্গা ও আবু হোসেন বাবলা।

সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ রয়েছে। সংলাপে নির্বাচন কমিশন গঠনে নতুন আইন করার বিষয়টি তুলতে পারে কয়েকটি রাজনৈতিক দল।

সার্চ কমিটির মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা, নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, রফিকুল ইসলাম, কবিতা খানম ও শাহাদাত হোসেন চৌধুরীকে বাছাই করে বর্তমান নির্বাচন কমিশনার গঠন করা হয়। ২০১৭ সালের ১৫ ফেব্রুয়ারি তারা শপথ নিয়েছিলেন। নূরুল হুদার নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের (ইসি) মেয়াদ আগামী ১৪ ফেব্রুয়ারি শেষ হবে। তার আগেই নতুন ইসি নিয়োগ দিতে হবে রাষ্ট্রপতিকে।

 

banglanews24.com

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য