,

এবার নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় জবি শিক্ষার্থী নিহত

news-image

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক : এবার সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাবরিনা আক্তার।

শনিবার (১৮ ডিসেম্বর) দুপুর ১২টায় নোয়াখালী জেলার সোনাইমুড়ীতে রাস্তা পার হওয়ার সময় ট্রাকচাপায় নিহত হন তিনি। বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন ওই শিক্ষার্থীর বাবা।

এ বিষয়ে সোনাইমুড়ী থানার উপ-পরিদর্শক ইবরাহীম খলিল বলেন, বেলা সাড়ে ১২টার দিকে একটি ইটবোঝাই ট্রাক তাকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান। এ বিষয়ে আমরা হাইওয়ে থানা পুলিশকে জানিয়েছি, তারা এসে আইনানুগ ব্যবস্থা নেবেন।

এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোস্তফা কামাল বলেন, সাংবাদিকতা বিভাগের এক শিক্ষার্থীর মৃত্যুর খবর শুনেছি। আমরা তার পরিবারের সঙ্গে যোগাযোগ করেছি, তার পরিবার চাচ্ছে ময়নাতদন্ত না করতে। তাই থানায় যোগাযোগ করে মরদেহ যেন ময়নাতদন্ত না করা হয় সে বিষয়ে কথা বলেছি।

এদিকে সাবরিনার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে জবির সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগে। শোক প্রকাশ করেছেন বিভাগের শিক্ষকরা। এদিকে সহপাঠীর এমন মৃত্যুতে মর্মাহত শিক্ষার্থীরাও।

 

এ জাতীয় আরও খবর

এক বছরে বেড়েছে বাংলাদেশের রপ্তানি আয়

ব্রোঞ্জ-ও জুটল না বাংলাদেশের কপালে

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে শক্তিশালী বাংলাদেশ : প্রধানমন্ত্রী

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের