,

হাসপাতালের বেডে ‘কাজ’ মিস করছেন কাদের

news-image

নিউজ প্রতিবেদক : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তিনি এরই মধ্যে হাসপাতালের কেবিনে হাঁটাচলা করছেন। তিনি দু-একদিনের মধ্যে বাসায় চলে যেতে পারবেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।

গত মঙ্গলবার (১৪ ডিসেম্বর) হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে সকাল ১০টার দিকে বিএসএমএমইউতে ভর্তি হন ওবায়দুল কাদের। এরপরই তার চিকিৎসায় ১০ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করে বিএসএমএমইউ।

এরই মধ্যে মেডিকেল বোর্ড তার শারীরিক অবস্থার উন্নতির কথা জানিয়েছেন। বোর্ডপ্রধান ও বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, ‘ওবায়দুল কাদের প্রায় পুরোপুরি সুস্থ আছেন। রক্তচাপ, অক্সিজেন সার্কুলেশন সবকিছু স্বাভাবিক। এবার তার বাসায় ফেরার অপেক্ষা। আশা করছি, দু-একদিনের মধ্যেই তিনি বাসায় ফিরতে পারবেন।’

তিনি বলেন, ‘শুরুতে যখন তিনি (ওবায়দুল কাদের) হাসপাতালে এসেছিলেন, তখন তার বুকে একটু ব্যথা ছিল। ডায়াবেটিস একটু বেশি ছিল, হার্টে একটু সমস্যা ছিল। সবকিছু এখন স্বাভাবিক রয়েছে। খুব দ্রুত তিনি বাসায় ফিরবেন, আমরা সবাই ওনার জন্য দোয়া করি।’

শনিবার (১৮ ডিসেম্বর) হাসপাতালের রুমে তাকে হাটতে দেখা গেছে। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে এসেছে।

এদিকে, হাসপাতাল থেকে নিজের ভেডিফায়েড ফেসবুক আইডি থেকে পোস্ট করেছেন ওবায়দুল কাদের। তিনি সেখানে তার আগের কাজের কিছু ছবি দিয়ে ইংরেজিতে লেখেন, ‘আই রিয়েলি মিস মাই ওয়ার্ক, আই ওয়ার্ক হার্ড বিকজ আই লাভ মাই ওয়ার্ক, ১৮-১২-২০২১।’

৬৯ বছর বয়সী ওবায়দুল কাদের দীর্ঘদিন ধরে হৃদরোগ ও ফুসফুসের ক্রনিক সমস্যায় ভুগছেন। ২০১৯ সালে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তার হৃদপিণ্ডের রক্তনালীতে তিনটি ব্লক ধরা পড়ে। ওই সময় সিঙ্গাপুরে থেকে বেশ কিছুদিন চিকিৎসাও নেন তিনি।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য