,

বিশ্ববাজারে বাড়লো স্বর্ণের দাম

news-image

নিজস্ব প্রতিবেদক : টানা চার সপ্তাহ দরপতনের পর গত সপ্তাহে বিশ্ববাজারে কিছুটা বেড়েছে স্বর্ণের দাম। সেই সঙ্গে বেড়েছে রুপার দাম। তবে কমেছে আরেক দামি ধাতু প্লাটিনামের দাম।

গত এক সপ্তাহে বিশ্ববাজারে স্বর্ণের দাম বেড়েছে শূন্য দশমিক ৮৬ শতাংশ। রুপার দাম বেড়েছে শূন্য দশমিক ৮৭ শতাংশ। তবে এ সময় প্লাটিনামের দাম কমেছে ১ দশমিক ১৫ শতাংশ।

বিশ্ববাজারে স্বর্ণের এই দাম বাড়ার আগে টানা চার সপ্তাহ দরপতন হয়। এতে এক মাসের মধ্যে প্রতি আউন্স স্বর্ণের দাম প্রায় ৭৯ ডলার বা ৪ দশমিক ২৪ শতাংশ কমে যায়।

বিশ্ববাজারে টানা দরপতন হতে থাকায় গত ১৫ ডিসেম্বর থেকে দেশের বাজারেও স্বর্ণের দাম কমিয়ে দেয় বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এতে বর্তমানে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম হয়েছে ৭৩ হাজার ১৩ টাকা।

এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ৬৯ হাজার ৯৮৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ৬১ হাজার ২৩৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ৫০ হাজার ৯১৪ টাকায় বিক্রি হচ্ছে।

স্বর্ণের দাম কমানো হলেও আগের নির্ধারিত দামই বহাল রাখা হয় রুপার। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার মূল্য এক হাজার ৫১৬ টাকা। ২১ ক্যারেটের রুপার দাম এক হাজার ৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের এক হাজার ২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৯৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা আসার পর পরই বিশ্ববাজারে দাম বাড়ার প্রবণতা দেখা যায়। অবশ্য গত সপ্তাহের শেষ কার্যদিবসে স্বর্ণের দাম কিছুটা কমে।

গত সপ্তাহের শেষ কার্যদিবসে বিশ্ববাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম কমেছে ১ দশমিক ১৯ ডলার বা শূন্য দশমিক শূন্য ৭ শতাংশ। সপ্তাহের ব্যবধানে স্বর্ণের দাম বেড়েছে শূন্য দশমিক ৮৬ শতাংশ বা ১৫ দশমিক ২৬ ডলার।

এতে প্রতি আউন্স স্বর্ণের দাম দাঁড়িয়েছে এক হাজার ৭৯৭ দশমিক ৮৪ ডলার। এক সপ্তাহ আগে প্রতি আউন্স স্বর্ণের দাম ছিল এক হাজার ৭৮২ দশমিক ৫৮ ডলার। এক মাস আগে প্রতি আউন্স স্বর্ণের দাম ছিল এক হাজার ৮৬১ দশমিক ৫০ ডলার। ফলে গত সপ্তাহে বিশ্ববাজারে স্বর্ণের দাম কিছুটা বাড়লেও মাসের ব্যবধানে এখনো ৩ দশমিক ২৬ শতাংশ কম আছে।

অন্যদিকে গত এক সপ্তাহে রুপার দাম শূন্য দশমিক ৮৭ শতাংশ বেড়ে প্রতি আউন্সের দাম দাঁড়িয়েছে ২২ দশমিক ৩৬ ডলারে। এরপরও মাসের ব্যবধানে রুপার দাম কমেছে ৯ দশমিক ৭৯ ডলার।

আরেক দামি ধাতু প্লাটিনামের দাম গত সপ্তাহজুড়ে কমেছে ১ দশমিক ১৫ শতাংশ। এতে প্রতি আউন্স প্লাটিনামের দাম দাঁড়িয়েছে ৯৩১ দশমিক ৩২ ডলার। এছাড়া মাসের ব্যবধানে প্লাটিনামের দাম কমেছে ১১ দশমিক ১৪ শতাংশ।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড