,

ঢাবি ছাত্রীর মৃত্যু, শরীরজুড়ে আঘাতের চিহ্ন

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক ছাত্রী স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের নির্যাতনে মারা গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ওই ছাত্রীর নাম ইলমা চৌধুরী (মেঘলা)। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের ছাত্রী।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আযম মিয়া বলেন, আজ মঙ্গলবার বিকেল চারটার দিকে ইলমা চৌধুরীকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। ঘণ্টাখানেকের মধ্যেই জানা যায় তিনি মারা গেছেন। সুরতহালে তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়াধীন।

খোঁজ নিয়ে জানা যায়, ইলমার স্বামীর নাম ইফতেখার আবেদীন। তিনি কানাডাপ্রবাসী ব্যবসায়ী। গত রোববার তিনি ঢাকায় ফিরেছেন। বনানী ২ নম্বর সড়কের ৪৪ নম্বর বাসাটি তাদের।

ওসি নূরে আযম মিয়া বলেন, ইফতেখার আবেদীনকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য ইলমার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য

দুর্গোৎসব দেখতে ২০ অক্টোবর রংপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত