,

হাইতিতে ট্যাংকার বিস্ফোরণে নিহত ৬০

news-image

অনলাইন ডেস্ক : ক্যারিবিয়ান দেশ হাইতিতে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে অন্তত ৫০ জন নিহতের খবর পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার সকালে দেশটির উত্তরে ক্যাপ-হাইতিয়ান শহরে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন উদ্ধারকর্মীরা। এ ঘটনায় প্রচণ্ড বিস্ফোরণে আশপাশের ২০টি বাড়ি পুড়ে গেছে। খবর দ্য গার্ডিয়ানের।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় গণমাধ্যমকে জানিয়েছে, জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে দগ্ধ হয়ে অন্তত ৬০ জনের প্রাণহানি ঘটেছে। মঙ্গলবার সকালের দিকে দেশটির ক্যাপ-হাইতিয়ান শহরে এই বিস্ফোরণে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করেছেন স্থানীয় হাসপাতালের চিকিৎসকরা। এ ঘটনায় দেশটিতে তিনদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।

ক্যাপ-হাইতিয়ান শহরের ডেপুটি মেয়র প্যাট্রিক আলমোনোর জানান, একটি ট্যাক্সির সঙ্গে সংঘর্ষ এড়াতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্যাংকারটি উল্টে যায়। ঘটনার পর পথচারী এবং স্থানীয় বাসিন্দারা ট্যাংকারের জ্বালানি সংগ্রহ করার জন্য সড়কে চলে আসেন।

এ সময় ট্যাংকার বিস্ফোরণে চারদিকে আগুন ছড়িয়ে পড়ে। এতে অনেকে হতাহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন শহরটির মেয়র। প্রধানমন্ত্রী এরিয়েল হেনরি বলেছেন, দুর্ঘটনার পর পুরো ক্যারিবিয়ান জাতি শোকাহত। দেশটিতে তিন দিনের শোক ঘোষণা করেছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিগুলোতে হাইতির দ্বিতীয় বৃহত্তম শহরে এ দুর্ঘটনাস্থলে দাউ দাউ করে আগুন জ্বলছে। প্রত্যক্ষদর্শীরা দুর্ঘটনাস্থলকে ‘নরক’ বলে বর্ণনা করেন।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য