,

খালেদা জিয়াকে মুক্তিযোদ্ধা বলা মানে প্রকৃত মুক্তিযোদ্ধাদের কটাক্ষ করা : মুক্তিযুদ্ধমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তিযোদ্ধা বলা মানে প্রকৃত মুক্তিযোদ্ধাদের প্রতি কটাক্ষ করা বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। আজ রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত এক আলোচনায় অংশ নিয়ে বিশেষ অতিথির বক্তব্যে এ কথা বলেন মন্ত্রী।

মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ‘বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ ’শীর্ষক আলোচনাটি প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে অনুষ্ঠিত হয়।

এ সময় আ ক ম মোজাম্মেল হক বলেন, ‘খালেদা জিয়া বন্দী ছিলেন না। তিনি ক্যান্টনমেন্টে স্বেচ্ছায় জীবনযাপন করেছেন। খালেদা জিয়া যখন চট্টগ্রামে ছিলেন, সেখান থেকে সীমান্ত পাড়ি দিয়ে স্বামীর সঙ্গে অবস্থান করা সহজ ছিল। কিন্তু তা না করে তিনি ক্যান্টনমেন্টে সুখে–স্বাচ্ছন্দ্যে ছিলেন। তাকে মুক্তিযোদ্ধা সম্বোধন করা ইতিহাসের বরখেলাপই শুধু নয়, এটা প্রকৃত মুক্তিযোদ্ধাদের প্রতি কটাক্ষ করাও।’

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আরও বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিশু মুক্তিযোদ্ধা ছিলেন বলেও বিএনপির মহাসচিব বক্তব্য দিয়েছেন। তবে শিশু মুক্তিযোদ্ধা বলে কিছু আছে, এটা আমার (মন্ত্রীর) জানা নেই। এ কথা বলে মির্জা ফখরুল মুক্তিযোদ্ধাদের অবমাননা করেছেন ও ইতিহাসের বিকৃতি ঘটিয়েছেন।’

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য