,

ওজন কমাতে কতটুকু লবণ খাবেন?

news-image

অনলাইন ডেস্ক : স্লিম হওয়ার সহজ উপায় খুঁজতে গিয়ে ইতিমধ্যে প্রয়োগ করে ফেলেছেন বেশ কিছু পদ্ধতি। মেদ ঝরাতে কমিয়েছেন খাবারে লবণের পরিমাণ। কিন্তু সত্যিই কী লবণ খেলে ওজন বাড়ে? বিশেষজ্ঞদের মতে, লবণ খেলে ওজন বাড়ার সমস্যাটা আসলে একটা মিথ। অনেকেই মনে করেন, লবণ বেশি খেলে শরীরে পানির পরিমাণ বেড়ে যায়। আর তাই স্লিম হওয়ার জন্য ডায়েট করার সময় খাবারে লবণের পরিমাণ কমিয়ে দেন। আসলে এই কথাটা পুরোপুরি সত্যি নয়।

ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজ জানিয়েছে, লবণ খেলে এমন নয় যে ওজন অনেকটা বেড়ে যাবে। এমনকি উচ্চ রক্তচাপের সমস্যায় যারা ভোগেন, তাদেরও প্রতিদিন নির্দিষ্ট পরিমাণে লবণ খেতে হবে। নতুবা দেখা দেবে অন্য শারীরিক সমস্যা।

চলুন এবার জেনে নেওয়া যাক প্রতিদিন ঠিক কতটুকু লবণ খেতে পারবেন-

১) একজন সুস্থ মানুষের প্রতিদিন এক চা চামচ লবণ খাওয়া উচিত। তবে কাঁচা লবণ না খেয়ে রান্নায় দিয়ে খাওয়াই ভালো। প্যাকেটের গায়ে পড়ে আয়োডিন যুক্ত লবণ কিনুন।

২) লবণের অভাবে শরীরে সোডিয়ামের অভাব হয়। রক্তচাপ কমে যায়, মাথা ঘোরা ছাড়াও নানা ধরনের শারীরিক সমস্যা দেখা দিতে পারে। তাই দৈনন্দিন খাবারের তালিকা থেকে লবণ পুরোপুরি বাদ দেওয়া একেবারে বোকামির কাজ হবে।

৩) পাউরুটি, চিপস, সস, চিজসহ নানা ধরনের খাবারে লবণ থাকে। এগুলো খাওয়ার সময় লবণের পরিমাণ লক্ষ্য রাখতে হবে।

৪) জিম করলে বা কিডনির সমস্যা থাকলে ডায়াটেশিয়ানের পরামর্শ মতো খাবারে লবণের পরিমাণ ঠিক করুন।

 

এ জাতীয় আরও খবর

রাজনৈতিক সমাধানেই কাটবে রোহিঙ্গা সংকট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অবসরের পর বিচারপতিদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক : হাইকোর্ট

ইচ্ছা থাকলেও পর্দা করা সম্ভব নয় : মেঘনা আলম

পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি-পদায়ন

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চের আলোয় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

হুতিদের থামাতে ইরানকে পাকিস্তানের কড়া বার্তা

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর, তফসিল ঘোষণা

ডেঙ্গু চিকিৎসায় সব হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক-সরঞ্জাম দেয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

২০২৯ সাল পর্যন্ত গড়াতে পারে ইরান যুদ্ধ, ট্রাম্পকে সতর্ক করলেন উপদেষ্টারা

সিঙ্গেল থেকে ডাবল-ডেকার স্লিপার বাস, ৪১টির রেজিস্ট্রেশন স্থগিত

মধ্যবর্তী নির্বাচনের পরই ইরান যুদ্ধ শেষ হবে

আইফোন ১৮ প্রোতে ক্যামেরায় বড় আপগ্রেড, বাড়ল দাম